,

বুড়িশ্বর গ্রামের পাতাইরা ব্রিজটি এখন মরণ ফাঁদ,সংস্কারের উদ্যোগ নেই

DSC07400আকতার হোসেন ভুইয়া :  ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার  বুড়িশ্বর গ্রামের পাতাইরা ব্রিজটির মাঝের অংশ ভেঙে পড়ায় এটি এখন মরণ ফাঁদে পরিণত হলেও বিষয়টি দেখার কেউ নেই !  রাস্তাসহ ব্রিজটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, ব্রিজটির মাঝখানে ভেঙে গেলেও দীর্ঘদিন ধরে সংস্কারে কোন উদ্যোগ নেয়নি । সরেজমিনে গিয়ে দেখা গেছে, দীর্ঘদিন আগে এলজিইডির অর্থায়নে নির্মিত নাসিরনগর-ফান্দাউক সড়ক থেকে বুড়িশ্বর-চানপাড়া সড়কের পাতাইরা  ব্রিজের মাঝের অংশ ভেঙে পড়েছে। গুরুত্বপূর্ণ এই সড়কটিতে শিক্ষার্থীসহ এলাকাবাসী প্রতিদিন আসা-যাওয়া করতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে। ভ্যান-রিকশা কিংবা মোটরসাইকেল-বাইসাকেইল পর্যন্ত চলাচল বন্ধ রয়েছে। কাচাঁ এই সড়কের উভয় পাশের মাটিও ভেঙে পড়েছে। একটু বৃষ্টি হলেই তা যাচ্ছেতাই অবস্থা হয়ে দাঁড়ায়। বর্তমানে ঝুঁকিপূণ এ ব্রিজের উপর দিয়ে চলাচল করছে। ফলে যেকোন সময় বড় ধরনের আশংকা করছে এলাকাবাসী। বুড়িশ্বর ইউপি চেয়ারম্যান এটিএম মোজাম্মেল হক সরকার  ব্রীজটি এখন মরণ ফাঁদ স্বীকার করে জানায় এখানে নতুন ব্রিজ নিমার্ণে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।  বিষয়টি  সংশ্লি¬ষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

 

 

   

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর