,

বিয়ের সাজ-৫ : রিসেপশন পার্টির জন্য দারুণ মার্জিত একটি লুক

jhdgjhadলাইফস্টাইল ডেস্ক : আজকাল অনেকেই বিয়ের ব্যাপারটা ঘরোয়া ভাবে সেরে নিয়ে তারপর কেবল একটি রিসেপশন পার্টির আয়োজন করেন। সেই পার্টিটি মূলত হয় আত্মীয় স্বজনের সাথে শুভেচ্ছা বিনিময়ের জন্যই। দিন বদল হচ্ছে, ঘটা করে আয়োজনের বিয়ে আজকাল অনেকেরই অপছন্দ। তাছাড়া খরচেরও একটা ব্যাপার আছে। আবার অনেকে ঘটা করে বিয়ের পরেও কিছুদিন পেরিয়ে গেলে একটা পার্টির আয়োজন করেন কাছের আত্মীয় কিংবা বন্ধু আর কলিগদের জন্য। তবে বিষয়টা যাই হোক, ভিন্ন ধরণের লুকটাই এখন রিসেপশন পার্টির ফ্যাশন।

সালোয়ার কামিজ কিংবা লেহেঙ্গা পরতে চান নিজের রিসেপশন পার্টিতে? তাহলে বেছে নিতে পারেন এই দারুণ মার্জিত লুকটি। এই লুকে মূলত পোশাকটি হয় খুবই জমকালো। আর সেই কারণেই মেকআপটি খুব চড়া করা হয় না। মানানসই মেকআপে চেহারাটা ফুটিয়ে তোলা হয়। গহনার ক্ষেত্রেও বেছে নিতে পারেন নিজের পছন্দসই স্টাইল। তবে খুব ভারী গহনা মানাবে না একদম। কানে বড় দুল পরলে গোলা খালিও রাখতে পারেন। তবে নববধূর ফ্লেভার ফুটিয়ে তুলতে হাতে চুরি অবশ্যই পরবেন। মাথায় ঘোমটা দেয়া বা চুলে ফুল ব্যবহার করার স্টাইলটা এই লুকের সাথে যায় না। তবে চুলে ব্যবহার করতে পারেন স্টোন, পুতি ইত্যাদি।

ভিডিওতে দেখে নিন এই লুকের বিস্তারিত।

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা