,

বোমাং সার্কেলের ১০৯টি মৌজার হেডম্যান

94793_bandarban2ডেস্ক রির্পোট :শুক্রবার থেকে বান্দরবানে শুরু হচ্ছে বোমাং সার্কেলের ঐতিহ্যবাহী রাজপূন্যাহ মেলা। পার্বত্য চট্টগ্রামের পুরনো এ উৎসবে বোমাং রাজা উচপ্রু চৌধুরী সকাল ১০টায় অস্থায়ী রাজমঞ্চে হেডম্যান কারবারী ও প্রজাদের কাছ থেকে রাজকীয় কায়দায় খাজনা আদায় করবেন।
 রাজবাড়ি সূত্র জানায়, এ বছর ১৩৭তম উৎসব আয়োজনে প্রধান অতিথি থাকবেন গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্রগ্রাম মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি, চট্রগ্রামের বিভাগীয় কমিশনারসহ অন্যান্যরা।
 
এদিকে বোমাং সার্কেলের ১০৯টি মৌজার হেডম্যান কারবারীরা ইতিমধ্যে বান্দরবানে এসে পৌঁছেছেন। তারা রাজাকে বার্ষীক খাজনার পাশাপাশি নানা রকম উপঢৌকনও প্রদান করবেন। রাজপূন্যাহ উপলক্ষে শহরের রাজার মাঠে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লোকজ মেলা।
 
মেলায় বিভিন্ন পণ্যের শতাধিক ষ্টল বসেছে। এ ছাড়া থাকছে বিচিত্রানুষ্ঠান, সর্কাস, পুতুলনাচ, নাগরদোলাসহ উপজাতিদের নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজপূণ্যাহ্ দেখতে বান্দরবানে দেশী বিদেশী অসংখ্যা পর্যটক ভিড় জমিয়েছে।
 এবারের মেলা চলবে চারদিনব্যাপী। রাজপূণ্যাহ উপলক্ষে বোমাং রাজা প্রজাদের শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন।   
 উল্লেখ্য ১৮৭৫ সালে নবম বোমাং রাজা সা নাইঞ্রো রাজকর আদায় উপলক্ষে প্রথম রাজপূণ্যাহ অনুষ্ঠানের প্রচলন করেছিলেন। পার্বত্য অঞ্চলে তহশিলদার না থাকায় রাজারাই খাজনা গ্রহণ করেন। মোগল আমল থেকে বৃটিশ ও পাকিস্তান আমলসহ বর্তমান বাংলাদেশ আমলেও এ প্রথার প্রচলন রয়ে গেছে। তবে বর্তমানে অনেকটা প্রতীকি খাজনা আদায় করা হয়।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা