,

‘জাপানের বিরুদ্ধে বাংলাদেশ চমক দেখাবে’

mamunulডেস্ক রির্পোট : জাপানের বিরুদ্ধে বাংলাদেশ জিতবে এমটি আশা করছেন না দলপতি মামুনুল ইসলাম ও কোচ সাইফুল বারি টিটু। তবে আক্রমণাÍক ফুটবল খেলে চমক দেখাতে চায় বাংলাদেশ। আগামীকাল বৃহষ্পতিবার বাংলাদেশ জাতীয় ফুটবল দল খেলবে জাপান অনূর্ধ্ব- ২১ দলের বিপক্ষে। বিকাল ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। মঙ্গলবার জাপান যুবদল ঢাকায় এসে পৌঁছায়। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপান-বাংলাদেশ মাঠে নামার আগে আজ এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক মামুনুল ইসলাম বলেন, জাপান থেকে যে দলটিই আসুক না কেন, তারা নিঃসন্দেহে শক্তিশালী দল। তবে, আমরা ছেড়ে কথা বলবো না। নিজেদের মাঠ, চেনা পরিবেশ আর নিজেদের দর্শকদের পাশে নিয়ে আমরা ভালো কিছু এনে দিতে চাই দেশকে।’

বাংলাদেশের দলপতি আরো বলেন, এটা বিজয়ের মাস। বিজয়ের মাসে আমরা দেশের সমর্থকদের চমক দিতে চাই। সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ সাইফুল বারী টিটো বলেন, ‘আমরা ভালো খেলার আশা রাখছি। বাংলাদেশের ফুটবল ভক্ত-সমর্থকদের আমরা হতাশ করবো না। আমার দল বেশ ভালো খেলবে জাপানের বিপক্ষে। আমরা জাপান অনূর্ধ্ব-২১ এবং থাইল্যান্ডের ম্যাচের ভিডিও দেখেছি। তাতে মনে হয়েছে আমাদের থেকে জাপানের এ দলটি কিছুটা দুর্বল। আর আমরা তাদের এ দুর্বলতার সুযোগ নিতে চাই।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে গতকাল দুপুর পৌনে ২টায় থাই এয়ারলাইন্স যোগে ব্যাংকক থেকে ঢাকায় আসে ৩৫ সদস্যের জাপান অনূর্ধ্ব-২১ দল। দলে ২৩ ফুটবলার ও কোচ, ম্যানেজারসহ ১২ কর্মকর্তা রয়েছেন।

সফরকারীরা ব্রাজিল অলিম্পিককে সামনে রেখে প্রস্তুতি হিসেবে বাংলাদেশে এসেছে। দুপুরে ঢাকায় আসলেও বিকেলেই অনুশীলনে নেমে পড়ে অতিথিরা। রাজারবাগ পুলিশ লাইন মাঠে অনুশীলন করে তারা। ফিফা র‌্যাংকিংয়ে ৫২ এবং এশিয়ার এক নম্বরে থাকা দলটি চাইছে বাংলাদেশকে হারিয়ে প্রস্তুতির শতভাগ সাফল্য পেতে। গত সপ্তাহে থাইল্যান্ড অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলে ২-০ গোলের জয় পেয়েছে জাপানের এই দলটি।

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা