বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় কুমিল্লা-সিলেট মহাসড়ক তিনঘন্টা অবরোধ

road blockনিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া শহরের দাড়িয়াপুর সড়কে সিএনজি চলিত অটোরিক্সা চলাচলের দাবীতে কুমিল্লা- সিলেট মহাসড়কে কয়েক হাজার মানুষের বিক্ষোভের কারনে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত  যানবাহন চলাচল বন্ধ  ছিল।দীর্ঘ তিন ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকার কারনে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।ফলে যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন।
নাটই দক্ষিন ইউনিয়নের চেয়ারম্যান আবদুল কাইয়ুম জানান শহরের বর্ডার বাজার থেকে সাদেকপুর পযন্ত ৯ কিলোমিটার সড়কে তুচ্ছ ঘটনায় মোটরযান চলতে বাধা দিয়ে আসছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মো: হেলাল উদ্দিন।গত দুই বছর আগে হেলাল উদ্দিনের উত্তর পইরতলার বাড়িতে যানবাহনের ধুয়া ও ধুলাবালি পড়ার অজুহাতে সিএনজি চালিত অটোরিক্সা চলাচল বন্ধ করে দেন।যদিও মেয়র হেলাল উদ্দিন এ অভিযোগ অস্বীকার করেছেন।
এ সড়কে যানবাহন চলাচলের দাবী জানিয়ে ব্যর্থ হয়ে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় সদর উপজেলার  পশ্চিমাঞ্চেলের ৩টি ইউনিয়নের ২৭টি গ্রামের প্রায় ১৫ হাজার লোক  শহরের পৌরতলা এলাকায় অবরোধ করেন। একপর্যায়ে তারা ডিসি অফিসের সামনে আসতে চাইলে টিবি রিলে কেন্দ্রের সামনে পুলিশ তাদের বাধা দেয়।পরে তারা এখানেই অবস্থান নেয়।পরে জেলা প্রশাসকের আস্বাসের প্রেক্ষিতে দুপর দুইটায় তারা অবরোধ তুলে নেয়।

 

 

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা