,

গীতিকার গোবিন্দ হালদার গুরুতর অসুস্থ

b29e44605b74f597b135021441b311e6-Gobinda-Halder1বিনোদন প্রতিবেদক :একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ গানটি শুনে অনুপ্রাণিত হয়েছিলেন অনেক মুক্তিযোদ্ধা। কালজয়ী গানের এই স্রষ্টা, গীতিকার গোবিন্দ হালদার গুরুতর অসুস্থ। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার মানিকতলার জিতেন্দ্রনাথ রায় হাসপাতালে তিনি চিকিৎসাধীন।গোবিন্দ হালদার। ছবি: ভাস্কর মুখার্জি

কিডনির অসুস্থতা নিয়ে ১৩ ডিসেম্বর তিনি ওই হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা রয়েছে। রাইস টিউব দিয়ে খাওয়ানো হচ্ছে।

গোবিন্দ হালদারের বয়স এখন ৮৫ বছর। চোখে কম দেখেন। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে লেখা তাঁর সাড়াজাগানো মুক্তিযুদ্ধের গানের মধ্যে রয়েছে ‘এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যাঁরা’, ‘পূর্ব দিগ‌ন্তে সূর্য উঠেছে, রক্ত লাল, রক্ত লাল’, ‘পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা’ ইত্যাদি।

গোবিন্দ হালদার একজন কবি। তাঁর লেখা গান আকাশবাণী ও দূরদর্শনে প্রচারিত হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর