,

ব্রাহ্মণবাড়িয়ার বাকাইল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে অনিয়ম-দূর্নীতি

B Baria Mapআমিরজাদা চৌধুরী: বিদ্যালয়টিতে আগে থেকেই সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের আপন এক চাচাতো ভাই  এবং ঐ ভাইয়ের স্ত্রী। এখন সভাপতির টার্গেট প্রধান শিক্ষকের পদ। শূন্য এই পদে নিয়োগ পেতে আবেদন করেছেন আপন দুই চাচাতো ভাই।  তাদের একজনকে প্রধান শিক্ষক বানানোর ঘোষনা দিয়েছেন সভাপতি। তার এই তৎপরতার কারনে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার  মজলিশপুর ইউনিয়নের বাকাইল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে অস্বচ্ছতার অভিযোগ উঠেছে। এই পদের জন্যে আবেদনকারী দেলোয়ার হোসেন ও মনিরুজ্জামান নামের এক অভিভাবক জেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। এই অভিযোগে বলা হয়, গত ১ পহেলা সেপ্টেম্বর একটি জাতীয় ও স্থানীয় দৈনিকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর বর্তমানে আশুগঞ্জের কামাউড়া শহীদ স্মৃতি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত দেলোয়ার হোসেন  প্রধান শিক্ষকের শূন্যপদে নিয়োগের জন্যে আবেদন করেন। তার মতো একই পদের জন্যে আরো  ৩৩/৩৪ জন  আবেদন করেন । কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও মজলিশপুর ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম নিয়োগ কুক্ষিগত করার জন্যে তৎপর হয়ে উঠেন বলে অভিযোগ করা হয়। এর কারন হচ্ছে প্রধান শিক্ষক পদে নিয়োগ পেতে তার আপন দুই চাচাতো ভাই বর্তমানে একই স্কুলে সহকারী শিক্ষক হিসেবে  কর্মরত কামাল উদ্দিন ও বুধল উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত নাছির উদ্দিন আবেদন করেছেন। প্রধান শিক্ষক হিসেবে তাদের চেয়ে অধিকতর যোগ্য প্রার্থী  আবেদন করলেও তাদের আবেদন সভাপতি বিবেচনায় নিচ্ছেননা। এমনকি আবেদনপত্র জমা দেয়ার পরপরই সভাপতি সব আবেদন তার বাড়িতে নিয়ে যান। ৭ সদস্যের নিয়োগ কমিটির সরকারী ও শিক্ষক প্রতিনিধিগন ছাড়া বাকী সদস্যরাও তার অনুগত। এরমধ্যে আলী আজম নামের এক সদস্য তার আপন শ্যালক। বিদ্যালয়টিতে  সভাপতি তাজুল ইসলামের  চাচাতো ভাই কামাল উদ্দিন ছাড়াও কামালের স্ত্রী জাকিয়া আক্তার শিল্পী সহকারী শিক্ষক হিসেবে বর্তমানে কর্মরত রয়েছেন। সেখানে তার আরেক ভাইকে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগদানের মাধ্যমে বিদ্যালয়টিকে একটি পারিবারিক প্রতিষ্ঠানে পরিনত করার চেষ্টা হচ্ছে বলে তারা অভিযোগ করেন। 

এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও মজলিশপুর ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন নিয়োগ স্বচ্ছ হবে। যাদের অভিজ্ঞতা আছে তারাই নিয়োগ পাবে। আমার ভাই বলে আবেদন করতে পারবেনা এমন কোন নিয়মতো নেই। জেলা শিক্ষা কর্মকর্তা কাজী সলিম উল্লাহ বলেন কোন অনিয়মের সুযোগ দেয়া হবেনা। মেধা অনুসারেই নিয়োগ হবে। তারা ভেতরে ভেতরে অনেক কিছুই করতে চেয়েছেন। কিন্তু সেই সুযোগ আমি দেইনি। আমি এ ব্যাপারে শক্ত অবস্থানে আছি। নিয়োগ শতভাগ স্বচ্ছ হবে।


 

 

 

 

 

 

 

 

 

     

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর