,

বেতন দিতে না পারায় ছাত্রকে পিটিয়ে মারল শিক্ষক

khon-আন্তর্জাতিক ডেস্ক :স্কুলের বেতন দিতে না পারায় সাত বছরের এক শিশুকে পিটিয়ে মারল শিক্ষক। ঘটনার শিকার শিক্ষার্থীর নাম অরাজ। গতকাল মঙ্গলবার ভারতের উত্তর প্রদেশের বেরিলির এক নার্সারি স্কুলে এ ঘটনা ঘটে। ভারতের একটি নিউজ পোর্টাল এ খবর জানিয়েছে।

 

সিনিয়র পুলিশ অফিসার এমপি সিংয়ের বক্তব্য অনুযায়ী, বেতন দিতে না পারায় অরাজের মাথায় সজোরে আঘাত করে স্কুলের এক শিক্ষক। সাথে সাথে তার নাক থেকে রক্তক্ষরণ হতে থাকে। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গিয়ে শিশুটির বাড়িতে ফোন করে স্কুল কর্তৃপক্ষ। অরাজের মা-বাবা হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।

ময়নাতদন্তের রিপোর্ট বলছে, মাথায় গুরুতর আঘাতের ফলেই মৃত্যু হয়েছে অরাজের।

এদিকে এ ঘটনায় অরাজের গ্রাম নাকারায় থানার সামনে স্কুলের অধ্যক্ষর গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করে বিক্ষুদ্ধ প্রতিবেশীরা। ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে অভিযুক্ত শিক্ষকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা