,

এই প্রথম বাংলাদেশের ছবি ‘মা আমার স্বর্গ’ কলকাতায়

54971_kalবিনোদন প্রতিবেদক :এই প্রথম বাংলাদেশে নির্মিত চলচ্চিত্র কলকাতা তথা পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে বাণিজ্যিকভাবে মুক্তি পাচ্ছে। ইতিমধ্যেই বাংলাদেশের দু’টি বাণিজ্যিক ছবি ভারতীয় সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। এই ছবি দু’টি হলো, ‘মা আমার স্বর্গ’ ও ’তুমি আমার মনের মানুষ’। তবে আগামী ১৯শে ডিসেম্বর জাকির হোসেন রাজু পরিচালিত ‘মা আমার স্বর্গ’ ছবিটি কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। গত সোমবার কলকাতার অ্যাকাডেমি অব ফাইন আর্টসে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি ও ইন্দো-বাংলা কালচারাল সেন্টার আয়োজিত বৃহৎবঙ্গ সাংস্কৃতিক সভায় দুই বাংলার বিশিষ্টজনদের উপস্থিতিতে বাংলাদেশের নির্মিত বাংলা চলচ্চিত্রের ভারতে মুক্তির কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এই অনুষ্ঠানেই ‘মা আমার স্বর্গ’ ছবির মুক্তির দিন ঘোষণার পাশাপাশি এই ছবির পোস্টার উন্মোচন করা হয়। সভায় বক্তরা কোনও বিভাজন না রেখে বাংলা সাহিত্য, সিনেমা ও সংস্কৃতিকে একযোগে তুলে ধরার কথা বলেন। এদিনের অনুষ্ঠানে  ঢাকা ও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে  গ্রন্থিত ও অধ্যাপক মেজবাহ কামাল ও অধ্যাপক সৈয়দ তানভীর সম্পাদিত ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ সাম্প্রতিক ইতিহাসের প্রেক্ষিতে’

বইটির ভারতে প্রথম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। এই সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক এমজে আকবর। বিশেষ অতিথি ছিলেন পরিচালক গৌতম ঘোষ, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ও সহ-সভাপতি সুদীপ্ত কুমার দাশ প্রমুখ। বৃহৎবঙ্গ সাংস্কৃতিক সভায় সভাপতিত্ব করেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ভিসি স্মৃতি কুমার সরকার।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর