,

সকালে স্কুলের পোশাকে, বিকেলে সাদা কাফনে

a551b45ac0ecf6b64917da22951e2cb3-pakআন্তর্জাতিক ডেস্ক :‘সকালে ছেলে আমার স্কুলের পোশাকে ছিল। এখন সে কাফনের কাপড়ে।’


হাসপাতালে ছেলের লাশ নিতে এসে কান্নায় ভেঙে পড়েন তাহির আলী। বিলাপ করে কথাগুলো বলেন তিনি। 


১৪ বছরের আবদুল্লাহ অন্য দিনের মতোই গতকাল মঙ্গলবার সকালে স্কুলপোশাকে গিয়েছিল পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলে। জঙ্গি হামলায় সে লাশ হয়েছে। হাসপাতালে লাশ নিতে এসে আবদুল্লাহর বাবা তাহির আলী বলেন, ‘ছেলেকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। সব শেষ হয়ে গেল।’


পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত ওই স্কুলটিতে গতকাল তালেবান জঙ্গিদের আত্মঘাতী হামলায় আবদুল্লাহসহ ১৩২ জন শিশুর প্রাণ ঝরে গেছে। এই শিশুগুলোর পরিবারে নেমে এসেছে পাঁজরভাঙা কষ্ট। 


১০ বছর বয়সী গুল শেরের চাচা সাজিদ খান জানান, তাঁর ভাইয়ের ছেলেটির স্বপ্ন ছিল চিকিত্সক হওয়ার। সে স্বপ্ন মুকুলেই ঝরে গেল।


ক্ষোভ নিয়ে সাজিদ খান বলেন, ‘আমার তো জঙ্গিদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে পারব না। আল্লাহর কাছে বিচার রইল।’


ইরসাদা বিবি তাঁর ১২ বছর বয়সী ছেলেকে হারিয়েছেন। এই হতভাগা মা কাঁদতে কাঁদতে বলেন, ‘হে আল্লাহ, তুমি কেন আমার ছেলেকে তুলে নিলে? আমার ছেলের কী অপরাধ? এই শিশুদের কী অপরাধ?’


জঙ্গি হামলার সময় স্কুলটিতে ৫০০ জন শিক্ষার্থী ছিল। হামলায় ১২৫ জন শিক্ষার্থী আহত হয়। সেনাবাহিনী অভিযান চালিয়ে অধিকাংশ শিক্ষার্থীকেই বাইরে বের করে আনতে সক্ষম হয়। এই হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)।


প্রাণে রক্ষা পাওয়া শিক্ষার্থীদের অভিভাবকেরা তাঁদের প্রিয় সন্তানকে ফিরে পেয়ে আবেগাপ্লুত। একই সঙ্গে প্রাণহানির ঘটনায় তাঁরা মর্মাহতও। এমন এক অভিভাবক মুহাম্মদ আরশাদ। তিনি তাঁর ছেলে এহসানকে অক্ষত অবস্থায় ফিরে পেয়েছেন। সেনারা তাকে উদ্ধার করেছে। আবেগে আপ্লুত হয়ে আরশাদ বলেন, ‘আমার ছেলেকে দ্বিতীয় জীবন দেওয়ার জন্য আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা জানাই।’

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর