,

নাসিরনগরে তিনদিনব্যাপী বিজয়মেলা উদ্বোধন

thআকতার হোসেন ভুইয়া : মহান বিজয়ের উপলক্ষে মঙ্গলবার থেকে নাসিরনগর উপজেলার গোর্কণ ইউনিয়নের জেঠাগ্রাম উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় মাঠে ও নুরপুর সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে তিনদিন ব্যাপী বিজয় মেলা শুরু হয়েছে। জেঠাগ্রাম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও  এডভোকেট আব্বাস উদ্দিন মাহফুজের সভাপতিত্বে  এ মেলার উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত ব্যাংকার শোয়েবুর রহমান খান। জেঠাগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ মেলায় ২০ টি স্টল স্থাপন করা  হয়েছে। মেলায় প্রতিদিন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টানের ব্যবস্থা করা হয়েছে। অপরদিকে নুরপুর সাংস্কৃতিক পরিষদের আহবায়ক ছোয়াব আহমেদের সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন গোর্কন ইউপি চেয়ারম্যান এম এ হান্নান। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আহসানুল হক। এ সময় এলাকার গন্যমান ব্যক্তিবর্গ উপস্থিত  ছিলেন । নুরপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ মেলায় ২০ টি স্টল স্থাপন করা  হয়েছে। মেলায় প্রতিদিন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়েছে।
                                                                                                                 

   

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ