,

বিজয়নগরে মহান বিজয় দিবস উদযাপিত

Bijoynagar Pic-01আমিরজাদা চৌধুরী : যথাযোগ্য মর্যাদা ও উৎসব মুখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৪৩তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়।  পরে  সকাল ৭টায় উপজেলার দাউদপুর উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়।
Bijoynagar Pic-02উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট তানভীর ভূইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশিরুল হক ভূইয়া, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আল মামুন, পুলিশ  বিভাগের পক্ষে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ সেলিম, উপজেলা আওয়ামীলীগের পক্ষে সাধারন সম্পাদক অ্যাডভোকেট তানভীর ভূইয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন্নাহার টুনি, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান শামিউল হক চৌধুরী শামীম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান হাজী আক্তার হোসেন, আওয়ামীলীগ নেতা জিয়াউর রহমান চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি জিয়াউল হক বকুল, সাধারন সম্পাদক রাসেল খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইলিয়াছ সরকার, সাধারন সম্পাদক মোশারফ হোসেন খান, উপজেলা বিএনপির পক্ষ সভাপতি হারুন মুন্সী, বিএনপি নেতা আবদুল হক, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আজিজুর ইসলাম দুলাল, সাধারন সম্পাদক এমদাদুল বারী, বিজয়নগর প্রেসক্লাবের পক্ষে সভাপতি আমিরজাদা চৌধুরী, সাধারন সম্পাদক মেহেদী হাসান মিলন, জেলা ওলামা পার্টির সদস্য সচিব মাওলানা সিরাজ আক্রাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোজ্জাম্মেল হক, উপজেলা ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট তানভীর ভূইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশিরুল হক ও বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে কুচকাওয়াজ, ডিসপ্লে ও শরীরচর্চা, এবং মহান মুক্তিযুদ্ধে গৌরবময় কৃতিত্বের জন্য মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশিরুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট তানভীর ভূইয়া বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। বঙ্গবন্ধুর নেতৃত্বে এদেশের আপামর জনসাধারণ মুক্তিযোদ্ধে অংশগ্রহণ করে তাদের তাজা প্রানের বিনিময়ে বাঙ্গালি জাতিকে বিশ্বের দরবারে মাথা উচুঁ করে দাড়াতে এদেশ স্বাধীন করেছেন। তিনি বলেন, মুক্তিযোদ্ধারা হচ্ছেন জাতির শ্রেষ্ঠ সন্তান। তিনি বলেন,বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে সকলকে কাজ করতে হবে।
 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ