শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনের উদ্ধারজাহাজ ‘কাণ্ডারি-১০’ পানিকে দূষণমুক্ত রাখতে রাসায়নিক উপাদান ছিটাতে আসে

Ecologicalডেস্ক রির্পোট :সুন্দরবনে বাসন-কোসন নিয়ে যেভাবে তেল সংগ্রহ করা হচ্ছে, তাতে দীর্ঘস্থায়ী পরিবেশ বিপর্যয় ঘটতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। চার দিন ধরে বনবিভাগ ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ স্থানীয়দের কাছ থেকে মান্ধাতা উপায়ে আহরণ করা ফার্নেস তেল সংগ্রহ করছে। পরিবেশ ও জীববৈচিত্র গবেষক পাভেল পার্থ সুন্দরবনের বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে বলেন, এভাবে তেল আহরণের ফলে ময়লাযুক্ত তেল পানিতে মিশে পরিবেশ দূষণ করছে।

সুন্দরবনের শ্যালা নদীতে তেলের ট্যাঙ্ক বিপর্যয় উদ্ভিদের শ্বসনক্রিয়ায় বিঘœ ঘটাচ্ছে। সঠিকভাবে শ্বসনকাজ করতে না পারায় সুন্দবনের উদ্ভিদ রাজ্য নষ্ট হয়ে যাচ্ছে। এর ফলে সুন্দরী, গড়ান, গেওয়াসহ বিভিন্ন উদ্ভিদ বাড়তে পারছে না। তেল বিপর্যয় নিয়ে এডিবি ও বাংলাদেশ সরকার যৌথভাবে একটি গবেষণা চালায় ২০০২ সালে। ‘তেল বিপর্যয়ে ম্যানগ্রোভ বনে প্রভাব বিস্তার’ শিরোনামে এ গবেষণাটি করা হয়। গবেষণা-প্রতিবেদনে বলা হয়েছে, সুন্দরবনের গাছগুলো তেলের মধ্যে বাঁচতে পারে না। পানিতে তেল বিপর্যয়ের কারণে উদ্ভিদের অক্সিজেনের অভাব দেখা দেয়। ফলে, সুন্দরীর মতো গাছগুলো ছাড়াও অন্য উদ্ভিদগুলো ঝুঁকিতে রয়েছে।

বন বিভাগ তেল উত্তোলনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারছে না । সুন্দরবনের আন্ধারমানিক এলাকার এক পাহারাদার নাম গোপন রাখার শর্তে বলেন, বিদেশি পর্যটকরা যাতে দূষণ না দেখে সে জন্যই তেল উত্তোলন করা হচ্ছে। আট দিন আগে তেলের ট্যাঙ্কার সাউদার্ন স্টার সেভেন তিন লাখ ৫৭ হাজার ৬৬৪ লিটার ফার্নেল তেল নিয়ে গোপালগঞ্জ পাওয়ারপ্লান্টে যাওয়ার সময় সুন্দরবনের শ্যালা নদীতে ডুবে যায়। ডলফিনের নিরাপদ আশ্রয়স্থল নামে খ্যাত সুন্দবনের মৃগমারী বন এলাকায় এ বিপর্যয় ঘটে।

বিপর্যয়ের ৪৮ ঘণ্টা পর নৌবাহিনীর উদ্ধারজাহাজ ‘কাণ্ডারি-১০’ পানিকে দূষণমুক্ত রাখতে রাসায়নিক উপাদান ছিটাতে আসে। কিন্তু, বন বিভাগের আপত্তির কারণে কাণ্ডারি-১০ তা ছিটাতে পারেনি। বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য বিপন্নের আশঙ্কায় আপত্তি জানায় বন বিভাগ। শ্যালা নদীর তীরবর্তী এক বাসিন্দা জানান, পরিচ্ছন্ন ক্রু হিসেবে কাজ করার আগ্রহ হারিয়ে ফেলছে স্থানীয়রা। কাজের বিনিময়ে যে টাকা দেওয়ার কথা, কর্মকর্তারা ঠিকমতো তা দিচ্ছে না।

নদীকে তেলমুক্ত করতে বন বিভাগ শনিবার থেকে ২০০ শ্রমিক ও নৌকা নিয়োগ করেছে। সরকার প্রতি লিটার ৩০ টাকা দরে তেল স্থানীয়দের কাছে থেকে কিনছে। এ পর্যন্ত ৪৩ হাজার লিটার তেল কিনেছে পদ্মা অয়েল কোম্পানি। সুন্দরবন বন বিভাগের পূর্বাঞ্চলের বিভাগীয় কর্মকর্তা আমির হোসেন চৌধুরী বলেন, স্থানীয়রা সর্বোচ্চ ৫০ হাজার লিটার ফার্নেস তেল শ্যালা নদী ও আশপাশের এলাকা থেকে সংগ্রহ করতে পারবে। কারণ, তেল স্থায়ীভাবে পুরো এলাকায় বসে গেছে।