,

ফরাসি ফুটবল তারকা অঁরির অবসর

54859_henক্রীড়া ডেস্ক :ফ্রান্সের সর্বকালের সর্বাধিক গোলের মালিক থিয়েরি অঁরি সব ধরণের ফুটবল থেকে অবসর নিলেন। সাবেক এ আর্সেনাল ও বার্সেলোনার স্ট্রাইকার আজ এ ঘোষণা দিয়েছেন। ৩৭ বছর বয়সী অঁরি সর্বশেষ খেলেছেন যুক্তরাষ্ট্রর ক্লাব নিউ ইয়ার্ক বুলসের হয়ে। এ মাসের শুরুতে তিনি ক্লাব ছাড়েন। মনে করা হচ্ছিল, অন্য কোন ক্লাবে হয়তো তিনি আবার যোগ দিবেন। কিন্তু এবার সব ধরণের ফুটবল থেকেই তিনি অবসর নিয়ে ফেললেন। ফ্রান্স জাতীয় দল থেকে তিনি ২০১০ সালে অবসর নেন। ১৯৯৮ সালের ফ্রান্সের একমাত্র বিশ্বকাপ জয়ের সারথি ছিলেন অঁরি। আর ১৯৯৪ সালের ক্যারিয়ার শুরু করার পর ২০ বছর ফরাসি ফ্রান্সের মোনাকো, ইতালির জুভেন্টাস, ইংল্যান্ডের আর্সেনাল ও স্পেনের ক্লাব বার্সেলোনায় খেলেছেন। ফ্রান্সের ফুটবল ইতিহাসে তিনি ১২৩ ম্যাচে করেছেন সর্বোচ্চ ৫১ গোল। ৭২ ম্যাচে ৪১ গোল নিয়ে তারপর আছেন আরেক কিংবদন্তি মিশেল প্লাতিনি। ১৯৯৯ থেকে ২০০৭ পর্যন্ত ইংলিশ ক্লাব আর্সেনালের হয়ে তিনি জেতেন দু’টি প্রিমিয়ার লীগ ও তিনটি এফএ কাপের শিরোপা। এছাড়া গানারদের হয়ে ২৫৪ ম্যাচে তার গোল ১৭৫। প্রিমিয়ার লীগে তৃতীয় সর্বাধিক গোলের রেকর্ড এটি। অন্যদিকে ২০০৯ সালে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগ জয়ের সারথি ছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা