,

প্রথমবারের মতো আমির-ঐশ্বর্য

54847_amirবিনোদন প্রতিবেদক :অবশেষে জুটি হয়ে পর্দায় আসছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খান ও সাবেক বিশ্বসুন্দরী-অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন। অনেক ক্ষমতাধর পরিচালক-প্রযোজক এর আগে আমির-অ্যাশকে নিয়ে ছবি নির্মাণ করতে চেয়েছেন। কিন্তু দু’জনের শিডিউল জটিলতা ও ব্যক্তিগত কিছু কারণে কখনও সেটা হয়ে ওঠেনি। বিষয়টা কিছুটা অবাক করার মতো হলেও সত্যি। কারণ, আমির প্রায় সব শীর্ষ অভিনেত্রীর সঙ্গেই কাজ করেছেন। অন্যদিকে ঐশ্বর্য অন্য দুই খানসহ হালের জনপ্রিয় প্রায় সব অভিনেতার সঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন। কিন্তু আমির-অ্যাশের ব্যাটে-বলে কখনও মিলেনি। এবার এ কাজটি বাস্তবে রূপ দিতে যাচ্ছেন গুণী ও দর্শকনন্দিত পরিচালক করন জোহর। এ বিষয়টি নিয়ে দুই বছরেরও বেশি সময় ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। আমির ও ঐশ্বর্যের সঙ্গে কয়েক দফা মিটিংও করেছেন। কিন্তু ঐশ্বর্য মা হওয়ার কারণে এ সময়টা আরও দীর্ঘায়িত হয়। তবে চলতি মাসেই ঐশ্বর্য আবারও ফিরছেন অভিনয়ে। আমিরের সঙ্গে নিয়মিত বিষয়টি নিয়ে আলোচনা এখনও চলছে করনের। সম্প্রতি ঐশ্বর্যের সঙ্গেও মিটিং করেছেন তিনি। আর এ ছবিটি করতে মৌখিক সম্মতি জানিয়েছেন এ অভিনেত্রী। আর এরই মধ্যে আমির-ঐশ্বর্য ছবিটি করতে সম্মত হয়েছেন বলে মিডিয়াকে জানিয়েছেন করন। এ বিষয়ে তিনি বলেন, আমির ও ঐশ্বর্য দর্শকদের স্বপ্নের জুটি। তবে দুঃখজনক হলেও সত্যি, তাদের নিয়ে এখন পর্যন্ত কোন ছবি নির্মাণ হয়নি। আমি দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছি তাদেরকে জুটিবদ্ধ করার। সেটি সফল হয়েছে। এটা বলিউড প্রেমীদের জন্য অনেক বড় সুখবর বলেই আমার মনে হয়। তবে সম্প্রতি কে বা কারা প্রচার করছে ছবিটি হচ্ছে না। আমি বলতে চাই, শোনা কথায় কান দেবেন না কেউ।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর