মুক্তিযুদ্ধের জন্য আওয়ামী লীগকে প্রস্তুত করেননি শেখ মুজিব
ডেস্ক রির্পোট :বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শেখ মুজিব নিজেও বিশ্বাস করেননি যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। কারণ মুক্তিযুদ্ধের জন্য আওয়ামী লীগকে প্রস্তুত করেননি তিনি। একারণে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের লাখ লাখ নারী-পুরুষ হত্যার শিকার হয়েছেন। এজন্য শেখ মুজিবই দায়ী।
মহান বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান এসব মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতায় মুজিব পরিবারের ন্যূনতম অবদান নেই। মুক্তিযুদ্ধ চলাকালে শেখ মুজিব পরিবার ও হানাদার পাকিস্তানী বাহিনীর যে আঁতাত হয়েছিল ইতিহাসে তার বিভিন্ন প্রমাণ আছে। লাখ লাখ পরিবার যখন আধাবেলা খেয়ে না খেয়ে দিশেহার ছিল তখন পাকিস্তানী হানাদার বাহিনীর পক্ষ থেকে শেখ মুজিবুর রহমানের পরিবারকে বিরাট অংকের মাসিক ভাতা দেয়া হত। শেখ মুজিব পাকিস্তানে বহাল তবিয়তে ছিলেন।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল আলম খানের উদ্ধৃতি দিয়ে বলেন, আওয়ামী লীগ হলো এন্টি লিবারেশন ফোর্স। মানে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের বিপক্ষের দল।এসময় মহিউদ্দিন আহমদের বইয়ের বিভিন্ন রেফারেন্স এবং সিরাজুল আলম খানের সাথে লেখক মহিউদ্দিনের কথোপকথনের বিভিন্ন উদ্ধৃতি তুলে ধরেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান।তারেক রহমান তার গত ৫ নভেম্বর আট্রিয়াম হলে দেয়া বক্তব্যের উদ্ধৃতি তুলে ধরেন। সেদিন তিনি আজকের ইত্তেফাকের সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জুর ছাত্রলীগের নেতা থাকাকালীন সময়ে মরহুম আব্দুর রাজ্জাকের সাথে সাক্ষাতের সময় শেখ মুজিব কর্তৃক যেভাবে লুঙ্গির ভাজ থেকে কিছু একটা দিয়েছিলেন- সেই একই কথার ব্যাখ্যা ও আনোয়ার হোসেনের নাম উল্লেখ করে বক্তব্য দেন। এ সময় তিনি বলেন, সেই কিছু একটার কাজ হলো ছাত্রলীগ-যুবলীগের কাজ।বর্তমান ক্ষমতাসীন শেখ হাসিনার সরকারকে অবৈধ সরকার আখ্যায়িত করে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান বলেন, পিতার মত তিনিও বাংলাদেশের ক্ষমতা অবৈধভাবে দখল করে আছেন।তিনি বলেন, শেখ মুজিব অবৈধভাবে বাংলাদেশের রাষ্ট্রীয় দায়িত্বভার গ্রহণ করেছিলেন। শেখ মুজিব পাকিস্তানী পাসপোর্ট নিয়ে দেশে এসেছিলেন।
জিয়াউর রহমানকে আবারো বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এবং স্বাধীনতার ঘোষক উল্লেখ করে তারেক রহমান বলেন, মুক্তিযুদ্ধের সময় আমি মেজর জিয়া বলছি- ওই একটি শব্দই ছিলো তখন মুক্তিযোদ্ধাদের কাছে এক দুর্দমনীয় শক্তি, তাদের আত্মার কথা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস। সেক্রেটারি কয়সর এম আহমদের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মীর নাসির উদ্দিন আহমেদ, বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম প্রমুখ।











