বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবাহনী এবার সবার ওপরে

40ae2580a211bc1664e24642f0a34eb6-4tক্রীড়া ডেস্ক :দুই দলেরই সুপার লিগে খেলা নিশ্চিত হয়ে গেছে আরও আগে। শীর্ষ ছয়ে কারা শীর্ষে থেকে ওঠে, জানার ছিল সেটাই। ফতুল্লায় অল্প রানের ম্যাচে কাল নিষ্পত্তি হলো সেটিরও। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা প্রাইম ব্যাংককে ৩৩ রানে হারিয়ে লিগ পর্বে সবার ওপরের দল আবাহনী। ১১ ম্যাচে দুই দলের পয়েন্টই ১৮ করে হলেও আবাহনী এগিয়ে গেছে কালকের সম্মুখসমরে জিতে।সুপার লিগের বাকি চার দল কলাবাগান ক্রিকেট একাডেমি, প্রাইম দোলেশ্বর, লিজেন্ডস অব রূপগঞ্জ ও মোহামেডান। লিগ পর্বের শেষ ম্যাচে বিকেএসপিতে কাল ভিক্টোরিয়ার কাছে ৪৮ রানে হারলেও সেটা বাধা হতে পারেনি কলাবাগান ক্রিকেট একাডেমির শেষ ছয়ের পথে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হওয়া অন্য ম্যাচে ওল্ড ডিওএইচএসকে ৯৩ রানে হারিয়েছে ব্রাদার্স। লিগ পর্বের সব ম্যাচে হারা ওল্ড ডিওএইচএসের প্রথম বিভাগে নেমে যাওয়া একরকম নিশ্চিতই। তবে কলাবাগান ক্রীড়াচক্র এবং পারটেক্সের সঙ্গে ১৮ ডিসেম্বর থেকে শুরু রেলিগেশন লিগে খেলবে তারাও। সুপার লিগ শুরু হওয়ার কথা ২২ ডিসেম্বর থেকে।

পয়েন্ট তালিকাকুয়াশার কারণে ফতুল্লার ম্যাচটির দৈর্ঘ্য নেমে এসেছিল ৪৩ ওভারে। আবাহনীর ইনিংস সেই ৪৩ ওভারও টিকল না। ১৬৯ রানে অলআউট হয়ে গেল ৪১.১ ওভারেই। ওপেনার আবদুল মজিদের ৫৮ রান ছাড়া বলার মতো রান নেই কারোরই। কিন্তু প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব যে ওই রানের সামনেই মুখ থুবড়ে পড়বে, সেটা কে জানত! ৩৯.২ ওভারে ১৩৬ রানেই তারা অলআউট। আবাহনীর বোলাররা ধ্বংসযজ্ঞটা চালিয়েছেন সম্মিলিতভাবে। সাকলাইন সজীব ও আল-আমিন ৩টি করে উইকেট নিয়েছেন। ২টি করে উইকেট পেয়েছেন শুভাশিস রায় আর নাজমুল অপু।

কুয়াশার কারণে পুরো ৫০ ওভারের ম্যাচ হতে পারেনি বিকেএসপিতেও। ৪৭ ওভারের ম্যাচে শুরুতেই বিপর্যয়ে পড়ে ভিক্টোরিয়া। ৮১ রানের মধ্যেই বিদায় তিন ব্যাটসম্যানের। চতুর্থ উইকেটে মার্শাল আইয়ুব (৫৪) ও নাদিফ চৌধুরীর (৪১) ৭৩ রানের জুটিতে সে বিপর্যয় কাটিয়ে ওঠে ভিক্টোরিয়া। এরপর ষষ্ঠ উইকেটে ধীমান ঘোষ (২৮) ও এনামুল হকের (৪৪*) ৬৩ রানের আরেকটি জুটিতে হয়ে যায় লড়াইয়ের পুঁজি, যেটির সামনে কলাবাগান ক্রিকেট একাডেমি অলআউট হয়ে গেছে ১৮৯ রানেই।

পুরো লিগেই হারতে থাকা ওল্ড ডিওএইচএস শেষ ম্যাচেও পারেনি মাথা তুলে দাঁড়াতে। ব্রাদার্সের ১৯৫ রানের জবাবে ৩৬.৩ ওভার পর্যন্ত খেলে তারা করতে পেরেছে মাত্র ১০২ রান। সেরা বোলারদের তালিকায় আগেই শীর্ষে ছিলেন ব্রাদার্সের বাঁহাতি স্পিনার আসিফ হোসেন। কাল আরও দুটি উইকেট পেয়ে লিগ পর্বে ১১ ম্যাচে তাঁর উইকেটসংখ্যা ২৭।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা