,

দীর্ঘ নয় বছরের প্রেমের ইতি টেনেছিলেন বিপাশা

d95099e301b7fd35727634eccc877ca2-Bipashaবিনোদন প্রতিবেদক :আওয়াজ উঠেছিল ২০১১ সালে মুক্তি পাওয়া ‘দম মারো দম’ ছবিতে একসঙ্গে অভিনয় করার সময়ই। বাঙালি বংশোদ্ভূত বলিউডের অভিনেত্রী বিপাশা বসু ও তামিল বংশোদ্ভূত বলিউডের অভিনেতা রানা দাগুবতীর প্রেমের জোর গুঞ্জন আবারও উঠল। সম্প্রতি এ জুটিকে আবারও একসঙ্গে দেখা গেছে।

গত রোববার ছিল রানার ৩০তম জন্মদিন। শনিবার দিবাগত রাতে রানার সঙ্গে জন্মদিন উদযাপন করতে জুহুর একটি নৈশক্লাবে হাজির হন বিপাশা। মূলত এরপর থেকেই এই জুটি আবার একে অন্যের জীবনে ফিরছেন বলে খবর ডালপালা মেলেছে। 

এ প্রসঙ্গে একজন প্রত্যক্ষদর্শীর বরাতে মিড-ডে ডটকম জানিয়েছে, বিপাশা ও রানাকে দেখে মনে হয়নি কোনো রকম অস্বস্তি কাজ করছিল তাঁদের মধ্যে। তাঁরা দুজনই উৎসবের আমেজে ছিলেন। এমনকি পাশাপাশি দাঁড়িয়ে আলোকচিত্রীদের ছবি তোলারও সুযোগ করে দিয়েছেন তাঁরা। 

২০১১ সালে সহ-অভিনেতা জন আব্রাহামের সঙ্গে দীর্ঘ নয় বছরের প্রেমের ইতি টেনেছিলেন বিপাশা। সে বছরই রানা দাগুবতীর সঙ্গে বিপাশার প্রেমের গুঞ্জন ওঠে। তবে শেষ পর্যন্ত ‘লাভ স্টোরি: ২০৫০’ তারকা হারমান বাওয়েজার সঙ্গে সম্পর্কে জড়ান বিপাশা। ২০১২ সালের ডিসেম্বরে প্রথম একসঙ্গে দেখা যায় এ জুটিকে। 

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রেমের কথা স্বীকারও করেন হারমান-বিপাশা। ২০১৪ সালেই তাঁরা বিয়ে করছেন বলেও খবর রটে। কিন্তু শেষ পর্যন্ত এই জুটির প্রেম টেকেনি। মাস দুয়েক আগে বিপাশা-হারমানের প্রেম ভেঙে যাওয়ার খবর প্রকাশিত হয় বলিউডকেন্দ্রিক বিভিন্ন সংবাদমাধ্যমে। হারমানের সঙ্গে বিচ্ছেদের ক্ষত না শুকাতেই এবার রানার সঙ্গে বিপাশার প্রেমের গুঞ্জন উঠল। 

এদিকে ‘নিয়া’ ছবির মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন ফ্যাশন ডিজাইনার ও কোরিওগ্রাফার বিক্রম ফাদনিস। ছবিটিতে জুটি বেঁধেছেন বিপাশা-রানা। আগামী বছর ছবিটির কাজ শুরু হবে। সব মিলিয়ে বলা যায়, ব্যক্তিগত জীবনে কাছাকাছি আসার পাশাপাশি পেশাগত জীবনও নতুন করে শুরু করতে যাচ্ছেন বিপাশা বসু ও রানা দাগুবতী।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর