,

আখাউড়া বন্দরে অনির্দিষ্টকাল আমদানি-রফতানি বন্ধ

akaura trackপণ্য আমদানিতে ভারতের আপত্তি থাকায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে আমদানি-রফতানি কার্যক্রম। আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল বিষয়টি নিশ্চিত করেছেন।

ভারত চাইছে বন্দর দিয়ে ১০ চাকার ট্রাক ব্যবহার করে পণ্য আমদানি করতে অপরদিকে আখাউড়া ট্রাক শ্রমিক চায় ছয় চাকার ট্রাকে পণ্য সরবরাহ করতে।

এ নিয়ে ট্রাক শ্রমিকদের সঙ্গে ভারতীয় আমদানিকারদের দ্বন্দ্ব শুরু হয়। এর জের ধরে রবিবার সকালে পাথর বোঝাই দু’টি ১০ চাকার ট্রাক উপজেলার গাজীর বাজার থেকে ফিরিয়ে দেয় আখাউড়া ট্রাক শ্রমিক ইউনিয়ন। রবিবার সকালে ভারতীয় আমদানিকারক ব্যবসায়ীরা পণ্য নিতে অনীহা প্রকাশ করলে দ্বন্দ্ব চরমে ওঠে। কয়েক শতাধিক পণ্য বোঝাই ট্রাক আটকা পড়ে বন্দরে।

পরে আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ী নেতাদের অনুরোধে ভারতের আমদানিকারকরা শুধু মাছ আমদানিতে রাজি হন। তবে বাংলাদেশের ব্যবসায়ীদের কাছে পাথরসহ অন্যান্য পণ্য রফতানির আহ্বান জানানো হয়।

আখাউড়া স্থলবন্দরের সহকারী কমিশনার (শুল্ক) নীতিশ বিশ্বাস জানান, দুই পক্ষে একাধিকবার বৈঠক হয়েছে । তবে সুরাহা হয়নি।

ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘১০ চাকার ট্রাকে পণ্য পরিবহন হলে ভারতীয় ব্যবসায়ীরা লাভবান হবে। কিন্তু আমরা বিরাট অঙ্কের পরিবহন আয় থেকে বঞ্চিত হব।’

এ ছাড়া বন্দর সড়ক দিয়ে ১০ চাকার পাথর বোঝাই ট্রাক চলাচলের ওপর সড়ক ও জনপথ বিভাগের নিষেধাজ্ঞা রয়েছে বলেও জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ