,

মানবাধিকার কমিশন ব্রাহ্মণবাড়িয়া দুস্থ শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ

pic 1বাংলাদেশ মানবাধিকার কমিশন ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক শাখার উদ্যোগে দুস্থ শীতার্র্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।বিকাল ৪ টায় ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুর দক্ষিণ ইউনিয়নের  ১নং ওয়ার্ডে মহাদেব কালী মন্দির প্রাঙ্গনে উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্রগ্রাম জেলা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক বিশিস্ট মানবাধিকার কর্মী মাওলানা মোহাম্মদ আবেদ আলী। সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক জেলার শিক্ষানুরাগী ব্যক্তিত্ব জেলা জজকোটের এপিপি আলহাজ্ব এড. লোকমান হোসেন।সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি সমাজের বিত্তবানদের উক্ত কর্মকান্ডে এগিয়ে আসার আহবান জানান ।
মানবাধিকার কর্মী আফজালুর রহমান রিপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী জেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বিষ্ণুপদ দেব , সংগঠনের সহসভাপতি হাজী আবদুস সালাম,জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মোঃ মিজানুর রহমান,প্রবাসী ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ ইশতিয়াক আহমেদ দুলাল, মানবাধিকার কর্মী বিজয় কৃষ্ণ মল্লিাক, সংগঠনের সরকারী কলেজ শাখার সিনিয়র সহ সভাপতি অনুপম দাস প্রমুখ।
উদ্যোক্তারা জানান, পুরো শীত মৌসুমে মানবাধিকার কমিশন ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক শাখার পক্ষ থেকে বিভিন্ন স্থানে শীত বস্ত্র বিতরণ করা হবে।

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ