,

আশুগঞ্জে বিএনপি‘র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

BNP Logo mainনিজস্ব প্রতিবেদক : সোমবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা বিএনপি‘র আংশিক কমিটি বাতিলের দাবীতে সাবেক কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অব্যাহত রয়েছে। সকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে আজ রাত ১২.১ মিনিটে স্মৃতিস্তম্বে নবগঠিত আংশিক কমিটি আসলে তা প্রতিহত করা এবং আগামী ২২ ডিসেম্বর জেলা বিএনপির সম্মেলনে যোগ দিতে আসা কেন্দ্রীয় নেতাদের পথরোধ ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করার কর্মসুচী ঘোষনা করা হয়েছে। উপজেলা বিএনপি‘র সাবেক কমিটির সভাপতি হাজী মোঃ জহিরুল ইসলাম’র সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি‘র আগের কমিটির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, সহ-সভাপতি হাজী মোঃ সাদেকুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোঃ শাজাহান সিরাজ, উপজেলা যুবদলের সদস্য সচিব মহিউদ্দিন খ্যা শ্যামল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সজল সিকদার ও সাংগঠনিক সম্পাদক শুভ চৌধুরী প্রমুখ। বক্তারা উপজেলা বিএনপির নবগঠিত আংশিক কমিটি আগামী ২১ ডিসেম্বরের মধ্যে বাতিল করে গঠনতন্ত্র মোতাবেক ইউনিয়ন কমিটির নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে সম্মেলনের মাধ্যমে কমিটি করার দলীয় সভানেত্রী বেগম খালেদা জিয়ার সরাসরি হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় আগামী ২২ ডিসেম্বর সকালে জেলা সম্মেলনে যোগদানের জন্য যাওয়া কেন্দ্রীয় নেতৃবৃন্দকে পথরোধ ও  ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ কর্মসুটী ঘোষনা করা হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
উলে¬খ্য, উপজেলা বিএনপি‘র আংশিক কমিটির সিনিয়র সহসভাপতি সাদেকুল ইসলাম, ২নং সহ সভাপতি মোঃ জাকির হোসেন ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান তাদের দলীয় পদ থেকে গত মঙ্গলবার পদত্যাগ করেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ