,

মশার উপদ্রব থেকে বাঁচার ৫ সহজ উপায়

3_49712লাইফস্টাইল ডেস্ক : অন্য যেকোনো মৌসুম থেকে শীতকালে মশার উপদ্রব যে সময় অপেক্ষা কয়েকগুণ বেড়ে যায়। কোনো কিছু করেই এই ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায় না। মশার কয়েল, স্প্রে, ক্রিম সব কিছুই মশার উপদ্রবের কাছে হার মানে। আবার মশা মারতে ব্যবহৃত এসব কেমিক্যাল আবার শরীরে বিভিন্ন রোগের কারণ হয়ে দাঁড়ায়। তারপরও কোন উপায় না পেয়ে মানুষ এগুলো ব্যবহার করে থাকেন।

আজ জেনে নিন সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে এবং কোনো রকম পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই মশার উপদ্রব থেকে মুক্তি পাওয়ার কিছু কার্যকরী কৌশল। এইসকল উপায়ে খুব সহজেই মশার উপদ্রব থেকে মুক্তি পেতে পারেন।

১) রসুনের ব্যবহার: রসুন হচ্ছে মশার চিরশত্রু। কয়েক কোয়া রসুন খোসা ছাড়িয়ে ছেঁচে পানিতে ফুটিয়ে মিশ্রণ তৈরি করে নিন। এই মিশ্রণ একটি স্প্রে বোতলে ভোরে নিয়ে জানালা, দরজার ফ্রেমে, ঘরের কোনায় ভালো করে স্প্রে করে দিন। দেখবেন মশার উপদ্রব থেকে খুব সহজেই মুক্তি পেয়ে যাবেন। যদি আরও বেশি ভালো ফল চান তবে এই স্প্রে নিজের গায়েও করতে পারেন। এর কোনো ধরণের পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

২) কর্পূরের ব্যবহার: কর্পূর সাধারণ মেডিসিনের দোকানে কিনতে পাওয়া যায়। এই কর্পূরের গন্ধ ও এর ধোঁয়া মশা একেবারেই সহ্য করতে পারে না। একটি পাত্রে কর্পূর রেখে তাতে আগুন ধরিয়ে ধোঁয়ার মতো তৈরি করুন। এটি ঘরে রেখে ঘরের দরজা জানালা বন্ধ করে দিন। রুমে থাকবেন না। ২০ মিনিট পর ঘরে ঢুকে ধোঁয়া সরিয়ে নিন ফ্যান ছেড়ে। দেখবেন ঘরে আর একটিও মশা নেই। এবং এই কর্পূর আমাদের স্বাস্থ্যের জন্য মোটেও হানিকারক নয়।

৩) নিমের তেলের ব্যবহার: নিমের মশা তাড়ানোর বিশেষ একটি গুণ রয়েছে। নিমের তেল ত্বকের জন্যও বেশ ভালো। তাই একসাথে দুটি উপকার পেতে ব্যবহার করতে পারেন নিমের তেল। সমপরিমাণ নিমের তেল ও নারকেল তেল মিশিয়ে ত্বকে লাগিয়ে নিন। দেখবেন মশা আপনার ধারে কাছে ভিড়বে না এবং সেই সাথে ত্বকের অ্যালার্জি, ইনফেকশন জনিত নানা সমস্যাও দূর হবে।

৪) পুদিনার ব্যবহার: জার্নাল অফ বায়োরিসোর্স টেকনোলোজির গবেষণা মতে তুলসির মতো পুদিনা পাতারও রয়েছে মশা দূরে রাখার ক্ষমতা। শুধু মশাই নয় পুদিনার গন্ধ অনেক ধরণের পোকামাকড়কে ঘর থেকে দূরে রাখে। পুদিনা পাতা ছেঁচে নিয়ে পানিতে ফুটিয়ে নিন। এই পানির ভাপ পুরো ঘরে ছড়িয়ে দিন। দেখবেন ঘরের সব মশা পালিয়েছে। চাইলে পুদিনার তেলও গায়ে মাখতে পারেন।

৫) তুলসির ব্যবহার: প্যারাসিটোলজি রিসার্চ জার্নালের একটি গবেষণাপত্রে পাওয়া যায় তুলসি মশার লার্ভা ধ্বংস করতে এবং মশা দূরে রাখতে বিশেষ ভাবে কার্যকরী। তাই মশাকে দূরে রাখতে ঘরে রাখতে পারেন তুলসি গাছ। এটি আপনার ঘর থেকে মশার উপদ্রব কমাবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা