বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সকালে উঠিয়া আমি মনে মনে বলি

93822_sleepলাইফস্টাইল ডেস্ক : কী বলি আর কী বলি না! সকালে ঘুম থেকে ওঠবার পর থেকেই আমরা নিজের মনে কতবার কত কী বলি, এটা করব, সেটা করব না, এটা বলব, ওখানে যাব না-র মতো আরো কত কিছু। কিন্তু জানেন কি এমন কিছু কথা রয়েছে, যা কখনো নিজেকে বলতে নেই। বললে নিজের উপর আত্মবিশ্বাস চলে তো যাবেই, উল্টে বাড়বে নেগেটিভ এনার্জিও। আর সারা দিন যখন এই ধরনের নেতিবাচক ভাবনাচিন্তাগুলো মনের মধ্যে ক্রমাগত ঘুরপাক খায়, তখন একসময় আপনি সেগুলো ধ্রুব সত্য বলে বিশ্বাস করতে শুরু করবেন।

 

তাই সারা দিনে যখনই নিজেকে নিয়ে বিশ্লেষণ করবেন, তখন নিজেকে কখনো ছোট করে

 

দেখবেন না। বন্ধ করুন ঘণ্টার পর ঘণ্টা ধরে আত্মসমালোচনা। আর নিজেকে কখনো বলবেন না-

 

১. আমি খুব একটা ভালো নই- কখনোই এটা ভাববেন না৷ ভালো বা মন্দ বড় কথা নয়। আপনার জীবনটা নিজের মতো করে সুন্দরভাবে কাটান। আপনি যে বেঁচে রয়েছেন, এই জীবনটা কাটাচ্ছেন, তার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিন। যদি দিনের মধ্যে বার দশেক নিজেকে বলেন আমি ভালো নই, তাহলে মনে মনে অন্তত কুড়িবার নিজেকে এই বলে সান্ত্বনা দিন আমি সবার কাছেই মূল্যবান। আমার প্রয়োজন এখনো ফুরিয়ে যায়নি।

 

২. অন্যরা আমার থেকে অনেক বেশি এগিয়ে কারণ এরা বুদ্ধিমান- শুরুতেই আপনাকে এই পিছিয়ে পড়ার মনোভাব ছাড়তে হবে। অন্যদের প্রতিভা রয়েছে বলেই তো আপনার নিজের প্রতিভা কম হয়ে যায় না। হয় কি? নিজেই নিজেকে প্রশ্নটা করুন। আর এসব বিপরীতধর্মী ভাবনাচিন্তা ছেড়ে নিজের মধ্যে যেসব অভিনবত্ব রয়েছে, সেগুলোকে খুঁজে বের করার চেষ্টা করুন। যে কাজে আপনি দক্ষ চেষ্টা করুন দিনের বেশ খানিকটা সময় তাতে ব্যয় করা। আর নিজেকে বলতে থাকুন, এই কাজেই তো আমি সেরা, আর আমি এখানে আমার সেরাটা উজাড় করে দিতে এসেছি।

 

৩. আমায় কেউ পছন্দ করে না, ভালোবাসে না- এটা কিন্তু ভাবলে আপনার ভাবনাচিন্তা সম্পূর্ণ ভুল পথে চলছে। আপনি সকলের প্রিয়পাত্র না-ই হতে পারেন, কিন্তু সবার অপছন্দের তালিকায় আপনার নামটাই শীর্ষে থাকবে, এমনটা ভেবে নেয়ার কোনো কারণ নেই। যখনই আমাদের আত্মবিশ্বাসের ঘাটতি থাকে, তখনই আমরা মনে করি কেউ আমাদের পছন্দ করছে না৷ অথবা আমরা কারো ভালোবাসার পাত্র নই। এরকম ভাবনা মাথায় আসামাত্র নিজেই নিজের কাউন্সেলিং করুন। ভাবুন আমি আমার মতো, আর সেই আমিটাকেই আমি পছন্দ করি। খুব ভালোবাসি।

 

৪. আমি কখনো সফল হব না- ভবিষ্যৎ কি কেউ দেখেছে? তাহলে ক্ষণিকের ব্যর্থতায় জীবনে কোনো দিনও সফল হব না, এই ভাবনা ভাবলে মুশকিল। সকাল থেকে উঠেই যদি ভাবতে থাকেন, আমার জীবনে কী হলো, আমি কোনো কিছুতেই সফল হলাম না, তাহলে সাফল্য আপনার হাতের মুঠোয় এসেও ফসকে যাবে। তাই সবার আগে পাল্টান নিজের মানসিকতা। সাফল্যের চাহিদা বা সংজ্ঞার কোনো নির্দিষ্ট মাপকাঠি নেই। তাই ক্রমাগত নিজের মনে সাফল্য-ব্যর্থতাকে নিয়ে ভাবা বন্ধ করুন। শুধু নিজের উপর আস্থা রাখুন যে কাজ আমি করব, তাতেই সফল হব। হবই হব।

 

৫. আমার কোনো ক্ষমতা নেই- এই ভাবনার পুরোটা জুড়েই রয়েছে ভ্রান্তি। কারণ ক্ষমতার না রয়েছে কোনো মাপকাঠি না সীমারেখা। কতটা ক্ষমতা কিভাবে পেলে বা প্রয়োগ করতে পারলে আমরা খুশি হব, তা নিজেরাই জানি না। তাই যত দ্রুত সম্ভব ক্ষমতার চিন্তাকে মন থেকে ঝেড়ে ফেলুন। আর এতেই আগের থেকে আপনার আজকের দিনটা অনেক বেশি সুন্দর হয়ে উঠবে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা