,

কাজ করছেন নতুন বিজ্ঞাপনে তানজিন তিশা

IMG_1870-300x242লাইফস্টাইল ডেস্ক : নতুন একটি বিজ্ঞাপনের কাজ করছেন মডেল কাম অভিনেত্রী তানজিন তিশা। জাবির রাসেলের নির্দেশনায় একটি ম্যাট্রেস’র (কারমো ম্যাট্রেস) বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করছেন। এতে তানজিন তিশার পোষাক ডিজাইনার হিসেবে কাজ করছেন জাহিন খান। চলতি সপ্তাহে বিজ্ঞাপনটির শুটিং শুরু হয়েছে ফেনীতে। সেখানে শুটিং শেষ করে এখন শুটিং ইউনিট অবস্থান করছে কক্সবাজারে। কাল রবিবার শুটিং শেষ করে পরশু ঢাকায় ফিরবে পুরো ইউনিট। বিজ্ঞাপনটিতে কাজ করা প্রসঙ্গে তানজিন তিশা বলেন, ‘বিজ্ঞাপনটির গল্প ভাবনা অনেক ভালোলেগেছে আমার। নতুননত্ব আছে। অনেক আন্তরিকতা নিয়ে কাজটি করছি। আমার বিশ্বাস প্রচারের পর দর্শকের অনেক ভালোলাগবে।’ নির্মাতা জাবির রাসেল জানান, খুব শিগগরিই বিজ্ঞাপনটি বিভিন্ন চ্যানেলে প্রচারে আসবে। এদিকে তানজিন তিশা’র অন্য নতুন দুটি বিজ্ঞাপন ‘রাঙ্গাপরী লোশন’ ও ‘ফিনলে চা’ বিভিন্ন চ্যানেলে নিয়মিতভাবে প্রচার হচ্ছে। দুটি বিজ্ঞাপন যথাক্রমে নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান ও মাকসুদ। এদিকে আসছে ১ লা জানুয়ারি থেকে এশিয়ান টিভিতে প্রচার শুরু হতে যাচ্ছে তানজিন তিশা অভিনীত প্রধম ধারাবাহিক নাটক ‘ময়না টিয়া’। এতে টিয়া চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে তানজিন তিশা’র এখন মূল লক্ষ্য চলচ্চিত্রে অভিনয় করার। ভালো গল্প, ভালো চরিত্র এবং গুণী পরিচালক-এই তিন ব্যাটে বলে মিললেই তিনি চলচ্চিত্রে অভিনয় শুরু করবেন। তানিজন তিশা বলেন, ‘ এখন মানসিকভাবে প্রস্তুত আমি চলচ্চিত্রে অভিনয়ের জন্য। আশাকরি খুব শিগগরিই চলচ্চিত্রে অভিনয় শুরু করবো। সবাই আমার জন্য দোয়া করবেন যেন একটি ভালো চলচ্চিত্রে অভিনয় দিয়ে চলচ্চিত্রের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারি। ’ তানজিন তিশা সর্বপ্রথম অমিতাভ রেজার ‘রবি’র বিজ্ঞাপনে মডেল হয়ে প্রথম আলোচনায় আসেন। তার আলোচিত অন্যান্য বিজ্ঞাপনগুলো হচ্ছে প্যারাস্যুট অয়েল, পোলার আইসক্রীম, ফ্রেশ পানি ইত্যাদি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ