,

পদ্মায় ফেরির ধাক্কায় পাথরবোঝাই ট্রলার ডুবি

mawa_189016ডেস্ক রির্পোট :পদ্মা নদীর লৌহজং চ্যানেলে একটি ড্যাম ফেরির থোবালের সঙ্গে ধাক্কা লেগে একটি পাথরবোঝাই ট্রলার ডুবে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজও নেই। শনিবার সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার বিআইডব্লিওটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বানিজ্য) সিরাজুল হক জানান, ঘন কুয়াশার কারণে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর সকাল সাড়ে ৮টার দিকে ফেরি চলাচল শুরু হয়। এর কিছুক্ষণ পরই এই দুর্ঘটনা ঘটে। তিনি জানান, মাওয়া থেকে জাজিরার উদ্দেশে ছেড়ে যাওয়া পাথরবোঝাই ট্রলারটি ফেরিটিকে ধাক্কা দেয়ার পরপরই তলিয়ে যায়। পদ্মা সেতুর সংযোগ সড়কের কাজের জন্য পাথর নিয়ে ট্রলারটি যাচ্ছিল বলেও জানিয়েছেন তিনি।মাওয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ইউনুস আলী জানান, ট্রলারে থাকা শ্রমিকরা সাঁতরে তীরে উঠতে পেয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা