,

সাকিব চমকে দিলেন শিশিরকে

1_188788ক্রীড়া ডেস্ক :বিয়েটা হয়েছিল ম্যাজিকাল ফিগার ১২.১২.১২ তারিখে। কোটি তরুণীর হৃদয় ভেঙে উম্মে আহমেদ শিশিরকে নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেন সাকিব। রূপসী বাংলা হোটেলে ২০ লাখ টাকা দেনমোহরে বিয়ে করেন সাকিব। শুক্রবার দ্বিতীয় ইনিংসের দুই বছর পেরিয়েছে সাকিব-শিশির জুটির। বিবাহিত জীবনের তৃতীয় বছরে পা রাখলেন তারা। নিজেদের দ্বিতীয় বিবাহবার্ষিকীর প্রথম প্রহরটা পালন করলেন একান্তেই! বৃহস্পতিবার রাত ১২টার পর হোটেল ওয়েস্টিনে কেক কেটে বিবাহবার্ষিকী উদযাপন করেন এ তারকা দম্পতি। ওয়েস্টিনের আয়োজন সম্পর্কে কোনো ধারণা ছিল না শিশিরের। তাকে চমকে দিতেই সাকিবের এ আয়োজন। সাকিব তার ফেসবুক ফ্যান পেজে বিয়ে-বার্ষিকীর কেক ও শিশিরকে নিয়ে কেট কাটার ছবি পোস্ট করেছেন। তিনি জানান, শিশিরের সঙ্গে জীবনের সেরা দুটি বছর পার করেছেন তিনি। স্ত্রীকে আমৃত্যু ভালোবেসে যাওয়ারও প্রতিশ্র“তি দেন তিনি। ফেসবুক স্ট্যাটাসে সবার কাছে দোয়াও চেয়েছেন সাকিব-শিশির জুটি। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে শিশিরের সঙ্গে পরিচয় হয় সাকিবের। প্রায় দুই বছর প্রেম করার পর পারিবারিকভাবেই ২০১২ সালের ১২ ডিসেম্বর বিয়ে হয় তাদের।

এদিকে বাংলাদেশ ফুটবলের তারকা খেলোয়াড় জাহিদ হাসান এমিলির বিবাহবার্ষিকী ছিল কাল। তিনিও তিতুমীর কলেজের ছাত্রী ফারজানা আহমেদ তারানার সঙ্গে সাকিবের মতো ২০১২ সালের ১২ ডিসেম্বর গাঁটছড়া বাঁধেন। এছাড়া কাল ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক মামুনুল ইসলামের জন্মদিন। ১৯৮৮ সালের ১২ ডিসেম্বর বন্দরনগরী চট্টগ্রামে জন্মগ্রহণ করেন তিনি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা