বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে আ.লীগের পাল্টাপাল্টি সভা, ১৪৪ ধারা

awmilege officeব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দলীয় কার্যালয়ে একই সময়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সভা ডাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
শনিবার ভোর ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলা দলীয় কার্যালয়, রেলগেট, আশুগঞ্জ বাজার, গোলচত্বর ও ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর হাইওয়ে রোড এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্ধীপ কুমার সিংহ এই ১৪৪ ধারা জারি করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা অওয়ামী লীগের নবগঠিত দুই আহ্বায়ক কমিটি নিয়ে দুভাগে বিভক্ত হয় উপজেলা আওয়ামী লীগ। নবগঠিত দুটি কমিটি একই দিনে (শনিবার সকাল ১১টায়) উপজেলার দলীয় কার্যালয়ে এক জরুরি সভা আহ্বান করে। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে দলীয় কার্যালয়ের সামনে উভয় পক্ষের নেতাকর্মীরা বাকবিতণ্ডায় জড়িয়ে যায়।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। এ নিয়ে উপজেলা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। উপজেলা প্রশাসন উভয় পক্ষকে ডেকে বিষয়টি সমাধান করার চেষ্টা করে ব্যর্থ হয়।

পরে উপজেলা প্রশাসন শনিবার ভোর ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলা দলীয় কার্যালয়, রেলগেট, আশুগঞ্জ বাজার, গোল-চত্বর ও ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর হাইওয়ে রোড এলাকায় ১৪৪ জারি করে।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্ধীপ কুমার সিংহ জানান, উভয় পক্ষের সঙ্গে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করেছি। এতে কেউ আমাদের কথা না মানায় এলাকার শৃঙ্খলা রক্ষার স্বার্থে শনিবার ভোর ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়, রেলগেট, আশুগঞ্জ বাজার, গোল-চত্বর ও ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর হাইওয়ে রোড এলাকায় ১৪৪ জারি ধারা জারি করা হয়েছে।

উল্লেখ্য যে, জেলা আওয়ামলী লীগ বুধবার রাতে হাজী ছফিউল্লাহ মিয়াকে আহ্বায়ক করে আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের একটি আহ্বায়ক কমিটি গঠন করে। অন্যদিকে বুধবার রাতেই জরুরি সভা আহ্বান করে আওয়ামী লীগ নেতা হাজী মাহবুবুর রহমানকে আহ্বায়ক করে আরেকটি পাল্টা কমিটি ঘোষণা করে পদবঞ্চিত নেতাকর্মীরা। পরে দুই কমিটি তাদের নেতাকর্মীদের নিয়ে রাতেই আনন্দ মিছিল ও সমাবেশ করেছে। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যলয়ে দুই গ্রুপ জরুরি সভা আহ্বান করে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা