,

কোহলির ‘গ্রেট’ সেঞ্চুরি

0b0477c6126f98ca3305f63271ddf36e-1ক্রীড়া ডেস্ক :অধিনায়কের মতোই খেলে যাচ্ছেন বিরাট কোহলি। অ্যাডিলেড টেস্টে তাঁর সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে ভালোই চোখ রাঙাচ্ছে ভারত। তাঁর এই সেঞ্চুরি অস্ট্রেলিয়ার মাটিতে দারুণ কিছুর স্বপ্নটাও ছড়িয়ে দিয়েছে ভারতীয়দের চোখে। কোহলি হচ্ছেন তৃতীয় ভারতীয় টেস্ট অধিনায়ক, যিনি তাঁর অধিনায়কত্বের অভিষেকে শতক হাঁকালেন। এই দলে কোহলি সঙ্গী হিসেবে পাচ্ছেন সুনীল গাভাস্কার ও বিজয় হাজারের মতো দুই গ্রেটকেই।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৫১৭ রানের জবাবটা ঠিকমতো দিতে ব্যাট হাতে ভারতীয় ব্যাটসম্যানদের দারুণ কিছু করে দেখানোটা যখন অবশ্য করণীয়, ঠিক তখনই অধিনায়কত্বের ভার সামলে দারুণ কিছুই করলেন কোহলি। অধিনায়ককে এই মিশনে দুর্দান্ত সহযোগিতা করলেন মুরলি বিজয়, চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক রাহানে। অধিনায়কের সেঞ্চুরি ও বাকিদের হাফ সেঞ্চুরিতে অ্যাডিলেডে গত দুদিন হাওয়ায় উড়তে থাকা অস্ট্রেলীয়দের আজ মাটিতেই নামিয়ে এনেছে ভারত। মুরলি বিজয়ের ব্যাট থেকে এসেছে ৫২ রান। চেতেশ্বর পূজারা দেশের বাইরে খেলেছেন তাঁর সর্বোচ্চ টেস্ট ইনিংসটি (৭৩)। অজিঙ্ক রাহানেও কম যান না। তাঁর খাতায় উঠেছে ৬২ রান। 

অস্ট্রেলিয়ার পক্ষে দুটি উইকেট নাথান লায়নের। একটি করে উইকেট পেয়েছেন রায়ান হ্যারিস ও মিচেল জনসন।

এ লেখাটি যখন তৈরি হচ্ছে, কোহলির অপরাজিত ১০৭ রানে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ৩৪২ রান। ১৬৪ বলে ১২টি চারে সাজানো এই ইনিংসটি অস্ট্রেলিয়ার মাটিতে তাঁর দ্বিতীয় তিন অঙ্কের ইনিংস। আরও নির্দিষ্ট করে বললে অ্যাডিলেড ওভালে এটি তাঁর দ্বিতীয় সেঞ্চুরি।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর