,

সালমান খানের ‘ওয়ান্টেড’ বাংলাদেশের প্রেক্ষাগৃহে

54031_wan

বিনোদন প্রতিবেদক :সালমান খান অভিনীত মুম্বইর সুপার ডুপার হিট ছবি ‘ওয়ান্টেড’ বিনাকর্তনে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র লাভ করেছে। ইনউইন এন্টারপ্রাইজ কর্তৃক আমদানিকৃত এ ছবিটি সহসাই বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানা গেছে। বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি নীতিমালা অনুসারে ইনউইন এন্টারপ্রাইজ ভারত থেকে যে ১২টি ছবি আমদানি করেছে তার মধ্যে প্রভুদেবা পরিচালিত, সালমান খান ও আয়েশা টাকিয়া অভিনীত ‘ওয়ান্টেড’ একটি। ইতিমধ্যে এ প্রতিষ্ঠানের আমদানিকৃত তিন বাংলা ছবি ‘সংগ্রাম’, ‘জোর’ ও ‘বদলা’ বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এই প্রথম কোন হিন্দি চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়ে ডিসেম্বরের শেষ কিংবা জানুয়ারির প্রথম সপ্তাহে মুক্তি পেতে যাচ্ছে। এ নীতিমালায় আরও ৮টি ছবি আমদানির অনুমোদন পেয়েছে। ছবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘শোলে’, ‘কুছকুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘থ্রি ইডিয়ট’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ ইত্যাদি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা