,

নবীনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

134আবু কামাল খন্দকার : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মঙ্গলবার(০৯/১২)আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে নবীনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে র‌্যালী মানববন্ধন ও দুর্নীতি বিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গণসচেতনা সৃষ্টির লক্ষে দুর্নীতি বিরোধী বিভিন্ন শ্লোগান সম্বলিত বেনার ফেস্টুন হাতে শিক্ষা প্রতিষ্ঠানের সসতা সংঘের সদস্যবৃন্ধসহ নানা পেশার মানুষের অংশগ্রহনের র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালী শেষে স্থানীয় ডাকবাংলো প্রাঙ্গন প্রধান সড়কে মানববন্ধন কর্মসুচি পালিত হয়। মানববন্ধন শেষে ডাকবাংলো চত্বরে উন্মুক্তস্থানে দুর্নীতি বিরোধী গান পরিবেশন করেন নবীনগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাংস্কৃতিক গোষ্ঠি। এ সময় নিজেরা দুর্নীতি করবা না ,দুর্নীতি সইব না’ এই শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে উপস্থিত উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম, পৌরমেয়র মাঈনউদ্দিন মাইনু ,উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু শাহেদ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) অলিউর হাছান, ভাইস চেয়ারম্যন মোশারফ হোসেন সরকার, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু কামাল খন্দকার, দুর্নীতি প্রতিরাধ কমিটির সম্পাদক মোহাম্মদ হোসেন শান্তি, প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটন সহ সসতা সংঘের সদস্যরা এবং প্রতিরোধ কমিটি সদস্যরা সংহতি প্রকাশ করেন। পরে শিল্পিদের কন্ঠে দুর্নীতি বিরোধী গানে দর্শক শ্রোতারা মুগ্ধ হন।     

 

    
 

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর