,

আশুগঞ্জে ১৪৪ ধারা যুবলীগের পাল্টাপাল্টি সভা

144 daraব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দলীয় কার্যালয়ে যুবলীগের দুই গ্রুপের সভা ডাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।মঙ্গলবার দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত উপজেলার রেলগেট, আশুগঞ্জ বাজার, দলীয় কার্যালয় ও গোল-চত্বর এলাকায় এ ধারা জারি করা হয়েছে। আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্ধীপ কুমার সিংহ এ ১৪৪ ধারা জারি করেন।

যুবলীগ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা যুবলীগের নবগঠিত কমিটি নিয়ে দু’ভাগে বিভক্ত হয় যুবলীগ। বর্তমান কমিটির আহ্বায়ক জিয়াউদ্দিন খন্দকার স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে দলীয় কার্যালয়ে ০৯ ডিসেম্বর মঙ্গলবার এক সভা আহ্বান করে। এই সভা আহ্বান করার পর সাবেক কমিটির সাধারণ সম্পাদক মোশারফ মুন্সী একই যায়গায় পাল্টা সভা ডাকে।

একই স্থানে দুই গ্রুপের সভা ডাকায় উপজেলা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করে। উপজেলা প্রশাসন উভয় পক্ষকে ডেকে বিষয়টি সমাধান করার চেষ্টা করে ব্যর্থ হয়।

পরে উপজেলা প্রশাসন মঙ্গলবার দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত উপজেলার রেলগেট, আশুগঞ্জ বাজার, দলীয় কার্যালয় ও গোল-চত্বর এলাকায় ১৪৪ ধারা জারি করে।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্ধীপ কুমার সিংহ জানান, উভয় পক্ষকে ডেকে আমরা আলোচনা করে সমাধানের চেষ্টা করেছিলাম তবে তারা কেউ তা মানেনি। তাই দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত উপজেলার রেলগেট, আশুগঞ্জ বাজার, দলীয় কার্যালয় ও গোল-চত্বর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা