,

পড়ে গেলেও ভাঙবে না ফোন!

92189_mobile-655x360আন্তর্জাতিক ডেস্ক :হাত থেকে মোবাইল ফোন পড়ে যায়নি এমন ব্যবহারকারী খুঁজে পাওয়া দুষ্কর।
চলার পথে তাড়াহুড়ো করে ফোন বের গিয়ে কতবার যে রাস্তায় আছড়ে পড়েছে, তার হয়ত ইয়াত্তা নেই। তারপর সাধের ফোনের স্ক্রিনের দফারফা। এলসিডি সারানোর খরচের কথা ভেবে মাথায় হাত। কিন্তু কেমন হত যদি হাত থেকে পড়ে গেলেও ভাঙত না সাধের মোবাইল ফোনটি?
 
হ্যাঁ, এবার এমনই এক প্রযুক্তি আনতে চলেছে অ্যাপেল।
 
মেইল অনলাইন সূত্রে খবর, অ্যাপেল তাদের নতুন আইফোনের জন্য এমন একটি প্রযুক্তি আনতে চলেছে যেখানে ফোন নিজে থেকেই পড়ে যাওয়ার সময় সতর্ক হয়ে যাবে। গত সপ্তাহেই অ্যাপেলের তরফে এই আবিষ্কারের পেটেন্ট নেয়া হয়ে গেছে বলে জানিয়েছে মেইল অনলাইন। আগামী তিন বছরের মধ্যেই এই প্রযুক্তি অ্যাপেল তাদের ডিভাইসে ব্যবহার করতে চলেছে।
 
কীভাবে কাজ করবে এই নতুন প্রযুক্তি?
 
ফোনের সেন্সর আঁচ করে নেবে যে ফোনটি একটি উচ্চতা থেকে নিচের দিকে পড়ছে কি না। সেই সময় নিজে থেকে সতর্ক হয়ে যাবে ভবিষ্যতের আইফোন। ফোনের স্ক্রিন নিজে থেকেই মাটির দিক থেকে মুখ ফিরিয়ে নেবে, যাতে ফোনের ন্যূনতম ড্যামেজ হয়। এমনকী ফোনের সাথে হেডফোন লাগানো থাকলেও, তাও অটোমেটিক খুলে আসবে। নতুন এই প্রযুক্তি শুধু আইফোনে নয়, আইপ্যাডেও ব্যবহার করতে পারে অ্যাপেল।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা