,

অনুমোদন ছাড়াই কলেজ নাম প্রচার ও ভর্তি প্রক্রিয়া

B Baria Mapআমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়া শহরের দুটি স্কুল অনুমোদন ছাড়াই স্কুল এন্ড কলেজ নামে প্রতিষ্ঠান পরিচালনা করছে। শিক্ষা প্রতিষ্ঠান দুটি হচ্ছে শহরের কাউতলী এলাকাস্থ উইজডম ও ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল। প্রতিষ্ঠান দুটি নতুন বছরে ভর্তি প্রচারনায় পোষ্টার-ব্যানারে কলেজ নাম ব্যবহার করছে। সম্প্রতি কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক ড. মো: নিজামুল করিম  জেলা প্রশাসককে একপত্রে বোর্ডের অনুমোদনহীন কলেজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের কথা বলেন।  ঐপত্রে বলা হয় ব্রাহ্মণবাড়িয়া জেলায় বোর্ডের অনুমোদিত প্রতিষ্ঠান ব্যতিত বিভিন্ন নামের প্রতিষ্ঠানে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেনীতে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে বিভিন্ন প্রচার মাধ্যমে চটকদার বিজ্ঞাপন দিয়ে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে।এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্যে বলা হয় ঐ পত্রে। পত্রের সঙ্গে বোর্ডের অনুমতিপ্রাপ্ত ৪৪ টি কলেজের তালিকাও দেয়া হয়। কিন্তু এই তালিকায় নাম নেই  উইজডম ও ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুলের। কিন্তু তারা স্কুল এন্ড কলেজ নামে ভর্তির ব্যাপক প্রচারনা চালিয়ে যাচ্ছে। বিশাল আকারের রঙ্গিন পোষ্টার লাগানো হচ্ছে। বোর্ডের পত্র প্রাপ্তির পর জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা শিক্ষা অফিসারকে এবিষয়ে ব্যবস্থা নেয়ার কথা বলা হয়। কিন্তুু এই দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি। এবিষয়ে জেলা শিক্ষা অফিসারের বক্তব্য জানতে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।


 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা