,

কসবায় মরহুম সিরাজুল ইসলামের স্মরণে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

allhaশেখ কামাল উদ্দিন : মরহুম সিরাজুল ইসলাম নসু মুহুরীর স্মরণে কসবা পৌর শহরের ফুলতলী গ্রামের ইসলাম ভবন প্রাঙ্গণে গত শুক্রবার বাদ আসর হতে মধ্যরাত পর্যন্ত দোয়া ওয়াজ মাহফিলঅনুষ্ঠিত হয়।
সোনালী ব্যাংক লিমিটেডের অফিসার এস এম কামরুজ্জামান শিবলির সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও ওয়াজ মাহফিলে প্রধান অতিথির আসন অলংকৃত করেন; গাজীপুর সিটি কর্পোরেশন জামে মসজিদের খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা কাউছার হাবিবি।
অন্যানের মধ্যে ওয়াজ করেন, পুলিশ কর্মকর্তা হযরত মাওলানা মোজাম্মেক হক ফারুকী, হযরত মাওলানা সফিকুল ইসলাম যুক্তিবাদী, হযরত মাওলানা আবদুল হান্নান, হযরত মাওলানা রফিকুল ইসলাম, হযরত মাওলানা হাফেজ নুরুজ্জামান, হযরত মাওলানা রুহুল আমিন। নাতে রাসুল পরিবেশন করেন শেখ ফাহিম ফয়সাল।
মাহফিলে অতিথিদের মধ্যে কসবা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: তসলিম  মিয়া, সহকারি অধ্যাপক সাংবাদিক শেখ  মোঃ কামাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী সাংবাদিক মোঃ সোহরাব হোসেন উপস্থিত ছিলেন।
মাহফিল পরিচালনা করেন; বিশিষ্ট সমাজ সেবক, মরহুম সিরাজুল ইসলাম স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাংবাদিক বোরহান মো: ইনয়ামুল ইসলাম।
    মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ