,

ঢাকায় তিন দেশের তারকাদের অংশগ্রহণে সেলিব্রেটি ক্রিকেট লিগ

53444_khবিনোদন প্রতিবেদক :বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির আয়োজনে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেলিব্রেটি ক্রিকেট লিগ। ভারত, পাকিস্তান এবং স্বাগতিক বাংলাদেশের জনপ্রিয় তারকা শিল্পীদের অংশগ্রহণে আগামী ৪ থেকে ৭ই ফেব্রুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ টূর্ণামেন্ট। চারদিনের টি টুয়েন্টি ক্রিকেট টূর্ণামেন্টের প্রতি ম্যাচের শেষেই অনুষ্ঠিত হবে তিন দেশের জনপ্রিয় তারকাদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। তারকাদের মধ্যে ভারতের অক্ষয় কুমার, সালমান খান, অজয় দেবগন, সানি লিওন, সোনাক্ষি সিনহার সঙ্গে বাংলাদেশের শাকিব খান, ফেরদৌসও থাকবেন। এই আয়োজনের ব্যবসায়িক অংশীদার হওয়ার পাশাপাশি মিডিয়া পার্টনার হিসেবে থাকবে এটিএন বাংলা। এ উপলক্ষে শুক্রবার বিকালে এটিএন বাংলা কার্যালয়ে ভাসাভি ক্রিকেট ক্লাব এবং এটিএন বাংলার মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান এবং ভাসাভির চেয়ারম্যান কামাল জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্মাক্ষর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এটিএন বাংলার পরিচালক মনিরুল ইসলাম, রুকসানা কবীর কাকলী, উপদেষ্টা (অনুষ্ঠান) নওয়াজীশ আলী খান, উপদেষ্টা (প্রশাসন) মীর মোঃ মোতাহার হাসান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (সম্প্রচার) তাশিক আহমেদ, কণ্ঠশিল্পী শুভ্র দেব। টূর্ণামেন্ট উপলক্ষে বিসিবির সঙ্গে ভাসাভি এবং এটিএন বাংলার মধ্যে এক ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে। এ চুক্তি স্বাক্ষরের পরই আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে টূর্ণামেন্ট সম্পর্কে বিস্তারিত তুলে ধরবে তিন আয়োজক। সেলিব্রেটি ক্রিকেট লিগে প্রাথমিকভাবে বাংলাদেশ দলের নোবেল, শুভ্র দেব, আমিন খান, নিরব, ইমন, তাহসানদের মোকাবিলা করতে হবে ভারতীয় দলের সুনীশ শেঠী, ববি দেওল, শান, আজহারউদ্দিন, মোঃ কাইফ, অজয় জাদেজা এবং পাকিস্তান দলের আতিফ আসলাম, আলী জাফর, স্ট্রিং ব্রাদার্স, শোয়েব আক্তার, ইমরান আব্বাস, শোয়েব মালিকদের বিপক্ষে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা