,

চুরি যাওয়া ৫,০০০ পাউন্ড ওজনের ‘ব্যক্তিগত’ ব্রিজ উদ্ধার

53453_a

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে রবার্ট কর্টিস নামে এক ব্যক্তি জানালেন, তার পরিবারের ৫ হাজার পাউন্ড ওজনের ফুটওভার ব্রিজটি উদ্ধার করা সম্ভব হয়েছে। ডেট্রয়েটের ফার্মিংটন হিলসে তার বাড়ির কাছ থেকে ৪০ ফুট দীর্ঘ ব্রিজটি চুরি হয়েছিল। ব্রিজটি ইস্পাত ও কাঠের তৈরি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। বিত্তবান কর্টিস জানান, এ সপ্তাহে তিনি ব্রিজটি সরিয়ে অন্যত্র স্থাপনের পরিকল্পনা করছিলেন। এইট মাইল রোড এলাকার কাছে নিজের জমির একটি অংশে যাওয়ার পর দেখলেন সেখান তাদের সেই ব্রিজটি গায়েব। গত বৃহস্পতিবার পুলিশ ব্রিজটি চুরি যাওয়া স্থান থেকে ২০ মাইল দূরে বেলেভিল থেকে উদ্ধার করে। ব্রিজটি ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানানো হয়েছে। তবে সেটি কে বা কারা চুরি করেছিল সে সম্পর্কে কোন তথ্য উল্লেখ করা হয়নি ওই প্রতিবেদনে। কর্টিসের একটি রেস্টুরেন্টের ব্যবসা আছে। সেখানেই বিয়ের ছবি তোলার জন্য ব্রিজটি স্থাপনের পরিকল্পনা ছিল তার। তিনি বলছিলেন, ব্রিজটির সঙ্গে তার অনুভূতি, আবেগ জড়িত। কারণ, বেশ কয়েক দশক আগে এটি তার পিতা নির্মাণ করেছিলেন। স্মৃতিবহুল ব্রিজটি ফিরে পেয়ে কর্টিস তার ব্যবসা পরিকল্পনাটা সফল করতে পারবেন এবং এজন্য তিনি বেশ খুশি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ