,

কীভাবে বুঝবেন তিনি এখনো প্রাক্তন প্রেমিক/প্রেমিকার জন্য পাগল?

10801697_925037300858759_5583813816480877841_n

লাইফস্টাইল ডেস্ক : পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন, যারা একটা সম্পর্কেও জড়িয়েও অতীত সম্পর্ককে ভুলতে পারেন না। আবার অনেক আছেন কারো সাথে ব্রেক আপের পর অন্য কারো সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন, কিন্তু মনের মাঝে লালন করেন অতীতের প্রেমিক বা প্রেমিকার জন্য ভালোবাসা। অনেকে বিয়ের পরও এই মোহ থেকে বের হয়ে আসতে পারেন না। এখন প্রশ্ন হচ্ছে, কীভাবে আপনি বুঝবেন যে আপনার জীবন সঙ্গী কিংবা মনের মানুষটি আজও তার প্রাক্তন প্রেমিক/প্রেমিকার জন্য পাগল এবং তার কাছ থেকে একটু সাড়া পেলেই আপনাকে ছেড়ে চলে যাবেন? আছে কিছু নিশ্চিত লক্ষণ। মিলিয়ে নিন।

১) প্রাক্তন প্রেমিক/প্রেমিকার সাথে সাধারণত কেউ যোগাযোগ রাখতে ভালোবাসেন না, বিশেষ করে যদি প্রাক্তন প্রেম তার সাথে প্রতারণা করে থাকে। কেউ যদি প্রতারিত হবার পরেও প্রাক্তন প্রেমের সাথে যোগাযোগ রক্ষা করে চলেন, তবে বিষয়টি অবশ্যই ভেবে দেখার মত।

২) তাঁদের ফেসবুকে যোগাযোগ আছে, এবং তিনি নিয়মিত তার সাথে চ্যাট করেন। প্রেম ভেঙে যাওয়ার পর ফেসবুকে বন্ধুত্ব থাকতেই পারে, কিন্তু প্রাক্তন প্রেমের সাথে নিয়মিত চ্যাট করা মোটেও ভালো লক্ষণ নয়।

৩) প্রাক্তন প্রেমের একটা ভালো ঘটনা বা শুভ সংবাদে কিংবা স্ট্যাটাসে লাইক দেয়া মোটেও খারাপ বিষয় নয়। কিন্তু যদি দেখেন যে আপনার সঙ্গী ক্রমাগত নিজের প্রাক্তন প্রেমিক/প্রেমিকার ছবিটে লাইক দিচ্ছে ও সবখানেই অনাকাঙ্ক্ষিত কমেন্ট করে যাচ্ছেন, তাহলে বুঝবেন এখনো তার মনযোগের বিন্দুতে প্রাক্তন প্রেমই আছে।

৪) প্রাক্তন প্রেমিক/প্রেমিকার সামনে তিনি আপনাকে পরিচয় করিয়ে দিতে লজ্জা পান বা আপনাদের সম্পর্কের কথা স্বীকার করে না? নিশ্চিত জেনে নিন যে তিনি এখনো প্রাক্তন মানুষটির সাথে সম্পর্ক করতে আগ্রহী।

৫) তিনি প্রায়ই প্রাক্তন প্রেমিক/প্রেমিকার সাথে ফোনে কথা বলেন বা মেসেজ পাঠান। কিন্তু আপনার কাছ থেকে ব্যাপারটি গোপন করে রাখেন।

৬) প্রাক্তন প্রেমিক/প্রেমিকার পরিবারের সাথে এখনো তার যোগাযোগ আছে, নানান পারিবারিক অনুষ্ঠানেও তিনি অংশ নেন। আপনি কিছু বললে বলেন তারা কেবল ভালো বন্ধু বা ভদ্রতার খাতিরে গিয়েছেন। ঝগড়া করেও বিষয়টা থেকে দূরে করা যায় না।

৭) তিনি প্রায়ই নিজের প্রাক্তন প্রেমের সাথে আপনাকে তুলনা করেন এবং সেটা নেগেটিভ ভাবে। এটা বলেন যে আগের মানুষটি আপনার চাইতে কত ভালো ছিল।

৮) যখনই আপনি জিজ্ঞেস করেন যে আগের মানুষটিকে তিনি ভুলতে পেরেছেন কিনা, ব্যাপারটি তিনি হেসেই উড়িয়ে দেন। কিন্তু এখনো তার কাছে প্রাক্তন প্রেমিক/প্রেমিকার ছবি ও স্মৃতি চিহ্ন ইত্যাদি সব সযত্নে রাখা।

৯) কারণে-অকারণে তিনি প্রাক্তন প্রেমিক/প্রেমিকার সাথে যোগাযোগের চেষ্টা করেন। সব সময়েই কিছু না কিছু বাহানা তৈরি থাকে।

১০) প্রাক্তন প্রেমিক/প্রেমিকার জন্য আপনাদের প্রায়ই ঝগড়া হয়, কিন্তু তিনি কখনো ব্যাপারটি নিয়ে দুঃখ প্রকাশ করেন না বা কখনো সরে আসার চেষ্টা করেন না। বরং প্রায়ই আপনার সাথে ব্রেকআপের কথা বলেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা