,

৭ ডিসেম্বর নাসিরনগর হানাদারমুক্ত দিবস

nnআকতার হোসেন ভুইয়া নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা :ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর  ৭ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস । এই দিনে নাসিরনগরের আকাশে উড়েছিল লাল সবুজের পতাকা। নাসিরনগরের ইতিহাসে এ দিনটি বিশেষ স্মরণীয় দিন। ১৯৭১-এর এই দিনে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী জনতা নাসিরনগরকে হানাদার মুক্ত করে। ১৯৭১ সালের ১৫ নভেম্বর পাকহানাদার বাহিনী নাসিরনগরে তাদের বিপুল সংখ্যক সৈন্য ও তাদের এদেশীয় দোসর,রাজাকার,আল-বদর ও আলসামস বাহিনীর সহযোগিতায় উপজেলার ফুলপুর ,নুরপুর,কুলিকুন্ডা,সিংহগ্রাম ও তিলপাড়া গ্রামবাসীর উপর চালায় নিষ্টুর অত্যাচার ও নির্যাতন। অগ্নিসংযোগ ও লুটপাট করে এসব গ্রামের ঘরবাড়িতে। পাকবাহিনীর অমানবিক নির্যাতনে বহু লোক নিহত ও আহত হয়। মুক্তিযোদ্ধা ও সংগ্রামী জনতা থানা অভ্যন্তরে (পুলিশ ষ্টেশন) স্বাধীন বাংলাদেশের পতাকা উওোলনের মাধ্যমে এই দিনে নাসিরনগরকে পাক-হানাদার মুক্ত করেন। তবে স্বাধীনতার ৪৩ বছর অতিবাহিত হওয়ার পর অবশেষে মুক্তিযুদ্ধে যেসকল বীর সেনা আত্মহুতি দিয়েছিলেন তাদের স্মৃতি ধরে রাখার জন্য নাসিরনগরে মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক নির্মিত হলেও তা উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। ২০০৮ সালের ২৬ মার্চ উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় মুক্তিযোদ্ধাদের স্মৃতি ফলকের ভিত্তি প্রস্থর স্থাপন করার দীর্ঘদিন পর মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী এডভোকেট মোঃ ছায়েদুল হক এমপির সহযোগিতায় স্মৃতি ফলকের নিমার্ণ কাজ সম্পন্ন হয়েছে।

           

     

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা