,

আজ গণতন্ত্র দিবস

Democracyআজ ৬ ডিসেম্বর ‘গণতন্ত্র মুক্তি দিবস’। ১৯৯০ সালের এই দিনে পতন ঘটে জেনারেল এরশাদের স্বৈরশাসনের।দেশের জনগণ আন্দোলনের মাধ্যমে ‘তত্ত্বাবধায়ক সরকারের’ অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি আদায় করেছিল এবং গণতন্ত্র মুক্তি পেয়েছিল। জনগণ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছিল।

দিনটি উপলক্ষে বিএনপি ও জামায়াতে ইসলামী বাণী দিয়েছে। তারা বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করবেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার বাণীতে বলেছেন, ‘৬ ডিসেম্বর আমাদের জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। ১৯৯০ সালের এ দিনে নয় বছরের অগ্নিঝরা আন্দোলনের পর পতন ঘটেছিল সামরিক স্বৈরশাসক এরশাদের।’

জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা: শফিকুর রহমান তার বাণীতে বলেন, জেনারেল এরশাদ ১৯৮২ সালের ২৪ মার্চ নির্বাচিত সরকারকে উৎখাত করে জাতির ঘাড়ে চেপে বসেছিলেন। ১৯৮২ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত ৯ বছর দুঃশাসন চালিয়ে তিনি গণতান্ত্রিক রীতিনীতি, নির্বাচন ব্যবস্থা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছিলেন।

তিনি বলেন, অবৈধ ক্ষমতাকে বৈধ করার জন্য ভোট ডাকাতির প্রহসনের নির্বাচন করে জনগণের ভোটাধিকার কেড়ে নেয়া হয়েছিল। জনগণ আন্দোলন করে ‘স্বৈরশাসনের পতন ঘটিয়ে’ ভোটাধিকার আদায় করেছিল। আজকে আবার আওয়ামী মহাজোট সরকার স্বৈরাচারী এরশাদকে সাথে নিয়ে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে এবং গণতন্ত্রকে ধ্বংস করেছে। জাতিকে এ অবস্থা থেকে উদ্ধার করার জন্য আন্দোলনের কোনো বিকল্প নেই।  আরটিএনএন

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ