,

‘দলের উপর বিশ্বাস হারিয়ে আমলাদের সঙ্গে বৈঠক করেন খালেদা’

53307_mon

ডেস্ক রির্পোট :আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, খালেদা জিয়া দলের উপর বিশ্বাস হারিয়ে এখন প্রশাসনের আমলাদের নিয়ে বৈঠক করেন। প্রজাতন্ত্রের কর্মকর্তারা অফিসের বাইরে বৈঠক করতেই পারেন। কিন্তু গোপন বৈঠক করা অবশ্যই ষড়যন্ত্র। এদের বিরুদ্ধে প্রজাতন্ত্রের আচরণ বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া অবশ্যই জরুরি। রাজধানীর সেগুনবাগিচার মুক্তিযুদ্ধ যাদুঘরে শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত ‘মেয়র হানিফ স্মরণসভা ও চলমান রাজনীতি বিষয়ে আলোচনা’ শীর্ষক সভায় তিনি একথা বলেন। সাবেক এ রেল মন্ত্রী বলেন, গভীর রাতে খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে বৈধ সরকারকে উৎখাতের জন্য যে আমলারা ষড়যন্ত্র করেছেন, এরা অপরাধী। তদন্ত কমিটি করে চাকুরি বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, খালেদা জিয়াও একই অপরাধ করেছেন। বৈধ সরকার উৎখাতের ষড়যন্ত্রে উস্কানি ও উৎসাহ দেয়ার অপরাধে তিনিও হবেন প্রধান আসামি। টিআইবি একটি প্রতিবেদন দিয়েছে সেখানে বাংলাদেশের দুর্নীতি বেড়েছে এমন খবর প্রসঙ্গে সুরঞ্জিত বলেন, একদল দুর্নীতির খবরকে বেমালুম অস্বীকার করছে, আরেকদল দুর্নীতির খবরকে অতিরঞ্জিত করছে। আমাদের এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। তা না হলে দুর্নীতিবাজরা উৎসাহিত হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু একাডেমীর উপদেষ্টা সাজ্জাদ হোসেন। আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের ঢাকা মহানগর শাখার সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, বঙ্গবন্ধু একাডেমীর সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিজি প্রমুখ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ