,

চোখের সামনে ট্রাকচাপায় চলে গেলেন মা

c2f48ab30ea453c41875304eb1cb1861-accidentডেস্ক রির্পোট :মোটরসাইকেল চালাচ্ছেন বাবা গোলাম রসুল। পেছনে ছেলে ফাইম ইমতাজকে নিয়ে বসে আছেন মা রুমা। রাস্তার একটি মোড়ে আচমকা পেছন থেকে একটি সাইকেল এসে ধাক্কা খেল মোটরসাইকেলটির সঙ্গে। ছিটকে রাস্তায় পড়ে গেলেন মা। নিমেষে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাপায় নিভে গেল তাঁর জীবন প্রদীপ। এভাবে চোখের সামনে মাকে চিরতরে হারাল ফাইম। 

আজ শুক্রবার ভোর পৌনে ছয়টার দিকে সাতক্ষীরা শহরে এ ঘটনা ঘটে।

গোলাম রসুলের ভাষ্য, আজ ভোর সোয়া ছয়টার দিকে মোটরসাইকেলে করে তাঁরা তিনজন যাওয়ার সময় একটি সাইকেল এসে ধাক্কা দেয়। তখন রুমা সড়কের ওপর ছিটকে পড়লে বিপরীত দিক থেকে আসা একটি আলুভর্তি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। চোখের সামনে মায়ের আকস্মিক বিদায়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে দ্বিতীয় শ্রেণির ছাত্র ফাইম। অসহায়ভাবে ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে শুধু।

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) হেদায়েত হোসেন জানান, ময়নাতদন্তের জন্য রুমার লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর উত্তেজিত জনতা সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। রুমাকে চাপা দেওয়া ট্রাকটিকে আটক করা যায়নি। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর