,

সংবাদপত্রের সম্পাদক ও মালিকদের সম্পদ বাড়েনি : তোফায়েল

91123_Tofail_Ahmed_sm_792716164

ডেস্ক রির্পোট :সংবাদপত্রের সম্পাদক ও মালিকদের সমালোচনা করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, ১৯৭২ সালের পর থেকে আমার সম্পদ কত হয়েছে তা সবাই জানে। কিন্তু সংবাদপত্রের সম্পাদক ও মালিকদের সম্পদ বাড়েনি। তাদের নিয়ে কোনো রিপোর্ট হয় না। শুধু সম্পদ বাড়ে পলিটিশিয়ানদের। তাদের আর সম্পদ বাড়ে না। তাদের ছেলেদেরও সম্পদ বাড়ে না।

 

আজ দুপুরে বাংলাদেশ সফররত জার্মানির শ্রম ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাতের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সাংবাদিকরা তাকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদন সম্পর্কে প্রশ্ন করলে তিনি এ সম্পর্কে কোনো মন্তব্য না করে বলেন, এসব প্রতিষ্ঠান জন্মলগ্ন থেকেই দেশ সম্পর্কে কোনো পজিটিভ কথা বলেনি। তারা বিভিন্ন সেক্টর সম্পর্কে নেগেটিভ কথাই বলেছে। এসব এনজিও বিদেশী টাকায় পরিচালিত হয়।

 

বাণিজ্যমন্ত্রী দাবি করেন, সিপিডি সম্পর্কিত তার আগের বক্তব্য সঠিক ছিল এবং এ জন্য তিনি বিভিন্ন জায়গা থেকে প্রশংসা পেয়েছেন।

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা