বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ষিত হয়েছিলেন লেডি গাগা

thdfgdf-300x225

বিনোদন প্রতিবেদক :১৯ বছর বয়সে ধর্ষিত হয়েছিলেন বিশ্বের আলোচিত সংগীত তারকা লেডি গাগা। গান ও ভিন্নধর্মী স্টাইল দিয়ে বেশ অল্প সময়ে খ্যাতি অর্জন করেছেন তিনি।
আলোচনার পাশাপাশি বিভিন্ন কর্মকার মাধ্যমে তাকে সমালোচনার মুখোমুখিও হতে হয়েছে। তবে সব কিছু ছাপিয়ে বর্তমানে বিশ্ব মিডিয়াতে আলোচিত হচ্ছে লেডি গাগার ধর্ষণের খবর। কিন্তু এ খবরটি প্রকাশ পেলো কিভাবে? আর কেউ নয়, নিজের ধর্ষণের খবরটি লেডি গাগা নিজেই দিয়েছেন সম্প্রতি।
একটি রেডিওতে নিজের এ ধর্ষিত হওয়ার গল্প সবার সামনে খোলাসা করেন তিনি। সেই অবস্থা থেকে বের হয়ে নিজের ক্যারিয়ার গড়ার কথাও অনুষ্ঠানের মধ্যে দিয়ে জানান এ গায়িকা। ১৯ বছর বয়সী লেডি গাগা তখন ক্যাথলিক স্কুলে পড়তেন। নিয়মিতই একজন বয়স্ক লোক তার পিছু পিছু যেতেন। কিন্তু গাগা তাকে চিনতেন না। একদিন জোর করেই গাগাকে উঠিয়ে নিয়ে একটি বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে সেই লোক।
এ ঘটনার ৫ বছর পর গাগা জানতে পারেন তার ধর্ষক হলেন একজন সংগীত পরিচালক। লেডি গাগার চেয়ে ২০ বছরের বড় সেই সংগীত পরিচালকের নাম অবশ্য তিনি প্রকাশ করেননি।
এ বিষয়ে গাগা আরও জানান, আমার সম্পর্কে একেক জনের দৃষ্টিভঙ্গি একেক রকম সেটা আমি জানি। কিন্তু আমি জীবনের একটি কালো অধ্যায় পার করে এসেছি সেটা কেউ জানে না। ক্যাথলিক স্কুলে পড়াকালীন ধর্ষিত হই আমি, তা-ও আমার চেয়ে ২০ বছরের বড় সংগীত পরিচালক কর্তৃক।
তারপর আমার জীবন বদলে গিয়েছিল। মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলাম। কিন্তু গান আমাকে আবারও বাঁচতে শিখিয়েছে। তাই গানকেই সৃষ্টিকর্তার তরফ থেকে আমার জন্য একটি বদান্য হিসেবে মানি আমি।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা