,

ইসলামিক স্টেট নেতার স্ত্রী-কন্যা আটক!

90564_baghadadiআন্তর্জাতিক ডেস্ক :লেবাননের সেনাবাহিনী ইরাক ও সিরিয়ায় সক্রিয় ইসলামিক স্টেটের (আইএস বা আইএসআইএস) নেতা আবু বকর আল-বাগদাদির স্ত্রী ও মেয়েকে আটক করার দাবি করেছে। ৯ দিন আগে তারা সিরিয়া অতিক্রম করার সময় তাদের আটক করা হয় বলে মঙ্গলবার নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন।

 

কর্মকর্তারা বিস্তারিত কিছু জানাতে অস্বীকার করেছেন। এমনকি তার স্ত্রীর নাম বা জাতীয়তার বিষয়টিও প্রকাশ করা হয়নি। কোনো কোনো সংবাদমাধ্যম জানিয়েছে, বাগদাদির স্ত্রী সিরিয়ান নাগরিক। লেবাননি সংবাদপত্র আস-সাফির জানিয়েছে, ‘বিদেশি গোয়েন্দা সংস্থার’ সহযোগিতায় তাদের আটক করা হয়। প্রথমে বলা হয়েছিল, বাগদাদির এক ছেলেকে আটক করা হয়েছে। তবে আইএসের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

 

আল-জাজিরা, রয়টার্স এবং আরো কয়েকটি সংবাদমাধ্যম খবরটি বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। এটা বাগদাদির জন্য বেশ বড় ধরনের বিপর্যয় হিসেবে প্রচার করা হচ্ছে।

 

গ্রুপটি ইরাক ও সিরিয়ার বিশাল এলাকা নিয়ন্ত্রণ করছে। তাদের হাতে বিদেশিসহ ইরাক ও সিরিয়ার অনেক বন্দি রয়েছে। নেতার স্ত্রী ও মেয়ের মুক্তি নিয়ে গ্রুপটির সাথে দরকষাকষি হতে পারে বলে মনে করা হচ্ছে।

 

লেবাননের এক নিরাপত্তা জানিয়েছেন, বাগদাদির স্ত্রী এক মেয়ে নিয়ে সীমান্ত অতিক্রম করেছে। ডিএনএ পরীক্ষায় প্রমাণ হয়েছে, তিনি বাগদাদির সন্তান। তাদেরকে লেবাননি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

লেবানন আইএসের প্রতি সহানুভূতিসম্পন্ন লোকদের ওপর দমন নীতি প্রয়োগ করছে।

 

কয়েক মাস আগে বাগদাদি নিজেকে ‘খলিফা’ ঘোষণা করেন। তবে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে তেমন কিছু জানা যায়নি।

 

মার্কিন নেতৃত্বাধীন জোট এই গ্রুপটির ওপর হামলা চালাচ্ছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ