,

ইঞ্জিনিয়ার জব্বারের রায় যেকোনো দিন

90831_jobbarডেস্ক রির্পোট :মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় পলাতক পিরোজপুরের সাবেক এমপি ইঞ্জিনিয়ার আব্দুল জব্বারের রায় যেকোনো দিন ঘোষণা করা হবে। আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ উভয়পক্ষের যুক্তি-তর্ক শেষে মামলাটির রায়ের জন্য অপেক্ষমান (সিএভি) ঘোষণা করেন।

 

ইঞ্জিনিয়ার জব্বারের বিরুদ্ধে গণহত্যা, নির্যাতন, লুণ্ঠন, ধর্মান্তরিত ও অগ্নিসংযোগের পাঁচটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়।

 

আজ রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ মামলার সর্বশেষ আইনি বিষয়ে যুক্তি-তর্ক উপস্থাপন করে।

 

রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর জাহিদ ইমাম আদালতে বলেন, আমরা আসামির বিরুদ্ধে পাঁচটি অভিযোগ সন্দেহাতিতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি। আমরা আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদানের আবেদন করছি।

 

অপরদিকে রাষ্ট্র নিযুক্ত আসামিপক্ষের আইনজীবী আবুল হাসান বলেন, রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে। শোনা সাক্ষীর ওপর ভিত্তি করে আসামিকে শাস্তি দেয়া যায় না। তিনি আসামির বেকসুর খালাস দেয়ার আবেদন জানান।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর