ভারত থেকে কয়লা আমদানি বন্ধ কয়লা সংকটে ব্রাহ্মণবাড়িয়ার ১৪৬টি ইট ভাটা
নিজস্ব প্রতিবেদক : ভারত থেকে কয়লা আমদানি বন্ধ করে দেয়ায় ব্রাহ্মণবাড়িয়ার ইটভাটা গুলোতে চাহিদা অনুযায়ী কয়লা পাচ্ছে না ব্যবসায়ীরা। কয়লা সঙ্কটের কারণে ইতি মধ্যেই বন্ধ হয়ে গেছে বেশকিছু ইট ভাটা। বেকার হয়ে গেছে কয়েক হাজার শ্রমিক। বাকী চালু ইট ভাটা গুলোও এখন বন্ধের উপক্রম হয়েছে। ইট ভাটায় জড়িত কয়েক হাজার শ্রমিক এখন বেকার হয়ে যাওয়ার আশঙ্কায় দিন কাটাচ্ছেন। আর কোটি কোটি টাকার লোকসানের মুখে পড়েছে ব্যবসায়ীরা। কয়লা পাওয়া নিয়ে সৃষ্ট জটিলতার কারণে দেশের ইটভাটা শিল্প এখন চরম হুমকির মুখে পড়ার আশঙ্কা করা হচ্ছে। দ্রুত এ অবস্থার অবসান চেয়েছেন ইট ভাটা মালিক ও শ্রমিকরা।
জানা যায় ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রায় ১৪৬ টি ইট ভাটায় প্রতি বছরের নভেম্বর শুরু থেকে মে মাস পর্যন্ত ইট পোড়ানোর মৌসুম। আর এসব ইট ভাটায় গড়ে সপ্তাহে কয়েক লক্ষ লক্ষ টন কয়লা সরবরাহ হয়ে থাকে। ভারতের মেঘালয় থেকে আনা কয়লা তাহিরপুর উপজেলার বড়ছড়া, চারাগাও ও বাগলি সীমান্ত পয়েন্ট দিয়ে নদী পথে ব্রাহ্মণবাড়িয়ায় আনা হয়। ছয় মাস আগে ভারতের পরিবেশবাদীদের দায়ের করা একটি মামলার কারণে মেঘালয় দিয়ে বাংলাদেশে কয়লা আমদানি বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। এর পর থেকেই ধীরে ধীরে কয়লার সঙ্কট তীব্র হয়েছে। এবং দামও বেড়ে যায় কয়েকগুন। ৬মাস আগে ভারতীয় প্রতি টন কয়লার দাম ছিল ৬হাজার টাকা। এখন দাম বেড়ে গিয়ে সাড়ে ১৪ থেকে ১৫ হাজার টাকায় দাড়িয়েছে। এর পরও কয়লা পাচ্ছেনা ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে কয়লা আমদানি বন্ধ হয়ে যাওয়ায় আগে থেকে যাদের ইটভাটায় কিছু কয়লা মজুদ ছিল তারাই ইটভাটা চালু রাখতে পারছে। আর যে গুলো আগে থেকে কয়লা মজুদ রাখতে পারেনি। তাদের ইটভাটা বন্ধ হয়ে গেছে। বেকার হয়ে গেছে বন্ধ ইটভাটার কয়েকশ শ্রমিক। আর বর্তমানে কয়লা না পাওয়া গেলে অল্প কিছু দিনের মধ্যে বাকী চালু ইটভাটা গুলোও বন্ধ হয়ে যাবে। ইটভাটা বন্ধ হয়ে গেলে ব্যাংক থেকে চড়া সুদে ঋণ এনে কোটি কোটি টাকা পুজি বিনিয়োগ এখন হুমকির মুখে পড়বে। বিপুল পরিমান লোকসানের মুখে পড়বে এ শিল্প।
আর এ অচল অবস্থা চলতে থাকলে কয়েক হাজার শ্রমিক বেকার হয়ে পড়বে। বেকার হয়ে পরিবার পরিজন নিয়ে বেচে থাকা খুব কষ্টসাদ্ধ হয়ে পড়েবে। শ্রমিক শামিম মিয়া জানান ইট ভাটার মালিকের কাছ থেকে বিপুল পরিমানের অগ্রিম দাদন নিয়ে ইটভাটার কাজে নিয়োজিত হয়েছি। মৌসুম শেষ হলে মালিকের দাদনের টাকা পরিশোধ হবে। কয়লা সঙ্কটের কারণে যদি এখন ইটভাটা বন্ধ হয়ে যায় তাহলে আমাদের ঋনের বুঝা মাথায় নিয়ে চলতে হবে। এখন সারাক্ষণ আমাদের বেকার আতংকে দিন কাটাতে হচ্ছে।
ইটভাটা মালিক হামদু মিয়া জানান এতদিন ভারত থেকে আনা কয়লা দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার ইট ভাটা চলতো। কিন্তু গত ৬মাস ধরে ভারত সরকার বাংলাদেশে কয়লা আমদানি বন্ধ করে দেয়ায় কয়লা সঙ্কটের কারণে ইতিমধ্যে অর্ধেক ইটভাটা বন্ধ হয়ে গেছে। বেকার হয়ে পড়েছে কয়েকশ শ্রমিক। এবং চাহিদা অনুযায়ী কয়লা না পাওয়া গেলে খুব দ্রুত বাকী চালু ইট ভাটা বন্ধ হয়ে যাবে।
ইট ভাটা মালিক হাজী আব্দুল কুদ্দুস জানান ভারতের থেকে কয়লা আমদানি বন্ধ হয়ে যাওয়ায় কয়লা দাম বেড়ে যাওয়াতে লোকসানের কারনে আমি নিজের ইট ভাটা বন্ধ করে দিয়েছি। অতি দ্রুত কয়লার দাম সহনিয় পর্যায়ে না গেলে ইট ভাটার মালিকরা বাচতে পারবে না।
সংশ্লিষ্ট মহল মনে করেন, দ্রুত দেশে কয়লার চাহিদা না মেটানো গেলে ইটভাটা গুলো বন্ধ হয়ে গেলে দেশের নির্মাণ শিল্পও একইভাবে শঙ্কটের মধ্যে পড়বে। থমকে দাঁড়াবে সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড। নেতিবাচক প্রভাব পড়বে নির্মাণ শিল্পের। কষ্টে থাকবে দেশের লাখো লাখো শ্রমজীবী মানুষ। তাই দ্রুত সরকার এ বিষয়ে পদক্ষেপ নিবে আশা প্রকাশ করেন।











