আশুগঞ্জ নৌ-বন্দর মাল্টিকমপ্লেক্স কন্ট্রেইনার টার্মিনাল নির্মাণ প্রকল্প পরিদর্শনেই ৫ বছর পার
আমিরজাদা চৌধুরী আশুগঞ্জ থেকে ফিরে : মন্ত্রী,সচিব,দপ্তর প্রধান, হাই কমিশনারসহ জাতীয় ও আর্ন্তজাতিক একাধিক বিশেষজ্ঞ ও প্রতিনিধি দল’র পরিদর্শনেই পেরিয়ে গেছে আশুগঞ্জ মাল্টিকমপ্লেক্স কন্ট্রেইনার টার্মিনাল প্রকল্পের (আইসিটি) ৫ বছর। অবকাঠামো উন্নয়ন কাজ শুরু করাতো দুরের কথা,ভূমি অধিগ্রহনই হয়নি গত ৫ বছরেও। ফলে ভূমি মালিকদের কোটি কোটি টাকা লোকসান গুনতে গুনতে পথে বসার উপক্রম হচেছ তাদের। সিদ্ধান্ত না হওয়ায় জমিতে কোন ধরনের স্থায়ী অবকাঠামো বা জমি বিক্রি পর্যন্ত করতে পারছেন না এবং যাদের চাতালকলসহ অন্যান্য ছোট ছোট শিল্প প্রতিষ্ঠান রয়েছে তারা নিজেরা কোন কাজ করতে পারছেন না। এমনকি কেউ অধিগ্রহনের ভয়ে ভাড়ও নিচ্ছে না। ফলে প্রস্তাবিত জমির ভুমির মালিক ও ক্ষুদ্র শিল্প মালিকরা আইনি গ্যাড়াকলে পড়ে এখন নিঃস্ব হতে চলেছেন। সর্বশেষ নভেম্বও মাসে শেষ সাপ্তাহে নৌ মন্ত্রী শাজাহান খান এমপি আশুগঞ্জ নৌ-বন্দরে পরিদর্শন করেছেন। তিনি প্রস্তাবিত অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল (আইসিটি) কাজ আগামী ৩মাসের মধ্যে শুরু হওয়ার আশ্বাস দিয়েছেন।
জানাযায় আওয়ামী লীগ সরকার ২০০৮ সালে দ্বিতীয় বারের মত ক্ষমতা গ্রহনের পর আশুগঞ্জ নদী-বন্দরকে পোর্ট অব কল ঘোষনা করে। পাশপাশি আর্ন্তদেশীয় নৌ-বাণিজ্য সম্প্রসারনে জন্যে আশুগঞ্জ নদী-বন্দরে আর্ন্তজাতিক মানের অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল (আইসিটি) প্রকল্প স্থাপনের সিদ্ধান্ত নেয়। আশুগঞ্জ আন্তর্জাতিক মানের অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল (আইসিটি) প্রকল্প স্থাপনের জন্য ২০১০ এর জানুয়ারি মাসে একনেকের সভায় অনুমোদন করে ২শ ৪৫ কোটি টাকা। তাছাড়া ২০১০ এ তৎকালীন ভারতীয় অর্থমন্ত্রী প্রণব মুখার্জীর ঢাকা সফরে দুই দেশের মধ্যে সম্পাদিত এক বিলিয়ন ডলারের ঋণ সহায়তা চুক্তির আওতায় নির্ধারিত ১৪টি প্রকল্পের অন্যতম আশুগঞ্জ আঞ্চলিক ট্রান্সশিপমেন্ট কেন্দ্রের বরাদ্দ ছিল ৩৭ মিলিয়ন মার্কিন ডলার। সম্ভাব্য প্রায় ১‘শ বিঘা ভুমি অধ্যুষিত এ প্রকল্পে ছিল তিনটি আন্তর্জাতিক মানের টার্মিনাল জেটি, কাস্টমস্ অফিস, বিআইডবিৱউটি’র অফিস, বন্দর কর্তৃপক্ষের অফিস, কন্টেইনার টার্মিনাল, ক্রেন ইয়ার্ড, ওয়্যার হাউজ, ইলেকট্রিক সাবস্টেশন, ট্রাক ইয়ার্ড, রেস্ট হাউজসহ বিভিন্ন স্থাপনা। ব্আিইডব্লিউটিএ এর চেয়ারম্যান গত মার্চ মাসে আশুগঞ্জ বন্দর পরিদর্শনে এসে জানিয়েছিলেন মংলা ও চট্রগ্রাম বন্দর থেকে পন্যবাহী জাহাজ আশুগঞ্জে সরাসরি যেনো আসতে পারে এ জন্যে মাল্টিকমপ্লেক্স কনটেইনার টার্মিনাল স্থাপনের সির্দ্বান্ত নেয়া হয়। প্রাথমিক ভাবে এর জন্যে বরাদ্ব রাখা হয়েছিল প্রায় আড়াইশ কোটি টাকা।কিন্তু আশুগঞ্জে ভুমির দাম বেশী হওয়ায় সরকারের কাছে বরাদ্ব পুনর্বিবেচনার জন্যে রিপোর্টা পাঠানো হয়। তখন তিনি আরও বলেছিলেন চলতি বছরের মে মাসের মধ্যে কাছ শুরু করা হবে। কিন্ত বাস্তবে ঘোষনার ৬ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত জমি অধিগ্রহনই শুরু হয়নি।অধিগ্রহনের জন্যে দুদফা নোটিশ প্রদান করা হলেও পরবর্তী কোন সরকারি নির্দেশনা না আসায় ভুমি দাতাগণ হতাশ-সিদ্ধান্তহীনতায় ভুগছেন। পাশপাশি ভুমি মালিকরা দ্রুত অধিগ্রহন নতুবা জমির স্বাভাবিক অবস্থা ফিরিয়ে দেওয়ার দাবিতে মিছিল ও সমাবেশ ও করেছে।
ঋুমি মালিক জামাল মিয়া জানান আমাদের জমি অধিগ্রহন করা হোক নতুবা আমাদেও জমি ফিরিয়ে দেওয়া হক। তিনি আরও বলেন আর কিছু দিন গেলে আমাদেও পথে বসতে হবে।
এ বিষয়ে প্রকল্প পরিচালক মাইদুল ইসলাম কোন কথা না বলেলেও কথা বলেছেন,বিআইডব্লউটিএর পরিচালক মো. শফিকুল হক বলেন আশুগঞ্জ মাল্টিকমপ্লেক্স কনটেইনারের নির্মান প্রকল্পে প্রায় ৫শ কোটি টাকা ব্যায় হবে। বাংলাদেশ ও ভারত যৌথ ভাবে প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি শেষ করে ভারতকে আনুষ্ঠানিক ভাবে প্রস্তার দেওয়া হয়েছে।ভারত আমাদের প্রস্তাবটি যাচাই-বাচাই করে প্রায চুড়ান্ত করেছে। তিনি আশা করেছেন জানুযারী মাসের শেষ দিকে আশুগঞ্জ মাল্টিকমপ্লেক্স কনটেইনারের নির্মান কাজ শুরু করা যাবে। নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি অব্যশই বলেছেন আগামী তিন মাসের মধ্যে আশুগঞ্জে অত্যাধুনিক নৌ-বন্দরের কাজ শুরু হবে বলে আবারও আশ্বাস দিয়েছেন।
এদিকে আশুগঞ্জকে আন্তর্জাতিক নৌ-বন্দর ঘোষণার ৫ বছর পেরিয়ে গেলেও বন্দরের অবকাঠামোর কোন উন্নয়ন না হওয়ায় হতাশ এখানকার ভুমি মালিক ও ব্যবসায়ীরা। দ্রুত বন্দরের সার্বিক অবকাঠামোর উন্নয়নের আশা করছেন তারা।











