,

বিজয়ের মাসে বিএনপির বিভিন্ন কর্মসূচি

90540_bnpডেস্ক রির্পোট:বিজয়ের মাসে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ মঙ্গলবার দুপুর বারোটায় এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

কর্মসূচিগুলো হচ্ছে- ৬ ডিসেম্বর গণতন্ত্র মুক্তি দিবস উপলক্ষে ৫ ডিসেম্বর জাতীয় প্রেসকাবে আলোচনাসভা। ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা দিবস উপলক্ষে সারাদেশে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং দলীয় ও কালো পতাকা উত্তোলন। একই দিন সকালে মীরপুর শহীদ বুদ্ধিজীবী সৃতিসৌধে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন।

 

মহান বিজয় দিবস উপলক্ষে আগের দিন ১৫ ডিসেম্বর বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনাসভা। ১৬ ডিসেম্বর সকালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন। সকাল ৯টায় বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্পণ ও ফাতেহা পাঠ। একই সাথে সারাদেশে বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। ১৮ ডিসেম্বর সারা দেশের ছাত্রদের নিয়ে ঢাকায় সমাবেশ।

এর আগে সকাল এগারোটায় বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাদের নিয়ে যৌথসভা করেন মির্জা ফখরুল।

এ জাতীয় আরও খবর

আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

পে-স্কেল নিয়ে নতুন প্রশাসনিক জটিলতার আভাস

তারেক রহমানের ভারত সফর নিয়ে দিল্লির বার্তা, ‘নতুন তথ্য নেই’

সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে

৪৪৫ রানের ম্যাচে নামিবিয়াকে হারাল দক্ষিণ আফ্রিকা

সালমান শাহ স্মরণে ৩ দিনের উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৭

টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে আবারও ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী

কলেজশিক্ষককে মারধর: মামলা নেওয়ায় ওসিকে ‘সন্ত্রাসী বগা’র পেটানোর হুমকি

রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী

করদাতাদের টাকা সঠিক জায়গায় খরচ করতে হয় : অর্থমন্ত্রী

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু