,

নেপালে পশু বলির উৎসব

boliমতিলাল কুশওয়াহা মানত করেছিল তার কোন এক ছেলে যদি একটি চাকরি পায় তাহলে সে দেবী গাধীমাইর প্রতি একটি বকরী বলি দেবে। গত বছর তার ছেলে একটি চাকরি পেল।

প্রতিজ্ঞা অনুযায়ী মতিলাল শনিবার দিন দক্ষিন নেপালের গাধীমাই দেবী মন্দিরে বকরী বলির জন্য আসল; যেখানে তার মত আরো লক্ষ লক্ষ লোক অনেক ধরনের পশু নিয়ে জড়ো হল বলির জন্য।  ধর্মীয় উদ্দেশ্যে একসাথে সবেচেয়ে বেশি পশুবলী হয় এই গাধীমাই মন্দিরে।

মতিলালের বাড়ি কাঠমুন্ডু থেকে ৬০ মাইল দক্ষিনে বারা জেলায়। তিনি জানান, তাদের গ্রামের সবাই তার মত পশু বলির মানত করেছে। কেউ পুত্র সন্তান হলে, কেউ কন্যা সন্তান হলে, কারোর বা ভাগ্য বদল হলে এ ধরনের প্রতিজ্ঞা করে।

নেপালে ৮০ ভাগ মানুষ হিন্দু এবং এ ধরনের রেওয়াজ সেখানে খুব প্রসদ্ধি। ছাগল, মহিষ এবং মুরগী বলি দেয়া হয় মন্দিরে এবং বাড়িতে মানত পূরনের জন্য। মন্দিরের আশপাশের জেলা থেকে প্রায় ৫০ লক্ষ মানুষ এ পশুবলি উৎসবে যোগ দেয়।

boli-2এছাড়া ভরতের বিহার এবং উত্তর প্রেদেশ থেকেও লোকজন যোগ দেয় এ উৎসবে। পশু বলির জন্য দুইদিন বরাদ্দ থাকে। পশুবলির জন্য একটি নির্দিষ্ট নিয়ম অনুসরন করা হয়। শুক্রবার দিন মাদী এবং বাছুর মহিষ ও শনিবার দিন ছাগল বলি দেয়া হয়।

অফিস সূত্র মতে এবার ১০ হাজার মহিষ বাছুর এবং ১ লাখ ৫০ হাজার ছাগল বলি হবে গাধীমাই মন্দিরে। গাধীমাই দেবিকে শক্তির দেবী মনে কওে তারা।


২০০৯ সালে পশুবলির পঞ্চবার্ষিকী উৎসব পালন করা হয়। মন্দিও সূত্রমতে তখন ২০ হাজার মহিষ বাছুর এবং ২ লাখ ছাগল বলি দেয়া হয়।

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ