,

নিবন্ধন ছাড়া আর কোনো এনজিও কাজ করতে পারবে না বাংলাদেশে

unnamed_1

ডেস্ক রির্পোট:নিবন্ধন ছাড়া আর কোনো এনজিও বাংলাদেশে কাজ করতে পারবে না- এমন বিধান রেখে স্বেচ্ছাসেবী কার্যক্রমে বৈদেশিক অনুদান রেগুলেশন আইন-২০১৪ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। সভায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী ও স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিমসহ মন্ত্রিসভার বেশিরভাগ সদস্য এতে উপস্থিত ছিলেন।

সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভুঁইঞা সাংবাদিকদের বলেন, এনজিওগুলোর নিবন্ধনের বাধ্যবাধকতা রেখে 'বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবী কার্যক্রম) রেগুলেশন আইন, ২০১৪' এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

তিনি আরো বলেন, এতে বৈদেশিক অনুদানের হিসাব সংরক্ষণের ক্ষেত্রে তফসিলি ব্যাংকে একটি মাদার অ্যাকাউন্ট থাকতে হবে এবং অনুমতি ব্যতিরেকে কোন প্রজেক্ট হাতে নেয়া যাবে না।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা